নিহত জঙ্গিদের একজন এই নিবরাস?

ctgbarta24.com

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

Published: 2016-07-03  03:13:53 AM BdST

নিহত জঙ্গিদের একজন এই নিবরাস?

শুক্রবার রাতে গুলশানের ২ এর ৭৯ নম্বর রোডের ৫নং বাড়িতে অবস্থিত হলি আর্টিসান রেকারি রেস্টুরেন্টে তাণ্ডব চালানো ৫ জঙ্গির লাশের ছবি প্রকাশ করেছে পুলিশ। এরও এক ঘণ্টা আগে তাদের আইএসের পতাকার সামনে ‘পোজ’ দেয়া ছবি প্রকাশ করে বিতর্কিত ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স’। সেই ছবির এক যুবকের সঙ্গে চেহারার মিল দেখা গেছে ঢাকার এক যুবকের।

তার ফেসবুক বন্ধুরাই এ তথ্য ‘নিশ্চিত’ করেছেন। তারা বলছেন, এই যুবকই নিহতদের মধ্যে একজন। তবে তার পরিবার কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি যে নিহতদের মধ্যে এই যুবকও ছিলো কিনা।

ফেসবুকে অনেকে সাইটে প্রকাশিত ছবির পাশে যুবকের ফেসবুকে টাইমলাইন থেকে নেয়া ছবি পাশাপাশি দিয়ে স্ট্যাটাসও দিয়েছেন। তাদের তথ্য যদি সত্য হয়, তাহলে ফেসবুক প্রোফাইল অনুযায়ী ওই যুবকের নাম নিবরাস ইসলাম।

ফেসুবকে তিনি নিজেকে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বলে পরিচয় দিয়েছেন। তিনি এর আগে সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাও করেছেন। এর আগে তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন।

এদিকে হামলাকারীদের পাঁচজনই চিহ্নিত জঙ্গি বলে আইজিপি একেএম শহীদুল হক জানিয়েছেন। পুলিশ তাদের খুঁজছিল বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার গুলশানে ওই হামলায় নিহত পুলিশের সহকারী কমিশনার মো. রবিউল করিম ও বানানী থানার ওসি সালাউদ্দীন খানের জানাজা শেষে পুলিশ প্রধান একথা বলেন।

শুক্রবার (১ জুলাই) রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজেন বেকারিতে একদল অস্ত্রধারী ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।

এ সময় ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। বের করা হয় ২০টি মৃতদেহ, যাদের অধিকাংশই বিদেশি নাগরিক।

যদিও এ সময় কমান্ডোদের গুলিতে ছয় জঙ্গি নিহত এবং সেখান থেকে এক হামলাকারীকে গ্রেপ্তার করা হয় বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।

তবে আইজিপি বলেছেন, ‘অভিযানে নিহত ছয়জনের মধ্যে পাঁচজন নিশ্চিত জঙ্গি এবং এদের আমরা দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় খুঁজছি। তবে তাদের পরিচয় প্রকাশ করেননি আইজিপি শহীদুল হক।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নতুন জেএমবি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা ‘বড় হুজুর’... নিউজ ডেস্ক,  সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার,  ৪ আগস্ট, ২০১৬   রাশেদুল করিম: নতুন জেএমবি জঙ্গি সংগঠনটি পুরনো জেএমবির ভগ্নাংশ। বলা হচ্ছে, সাম্প্...
ব্যাক্তিগত কাজ এবং সন্তানদের জন্য কেনাকাটা করলেন বাবুল... বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ দুই সন্তান আক্তার মাহমুদ মাহির (৮) ও তাবাসসুম তাজমিন টাপুরকে (৫) কোলে নিয়ে শোকার্ত পুলিশ সুপার বাবুল আক্তার। সিটিজিবার্ত...
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার প্রত্যাহার... 'যাত্রী হয়রানির অভিযোগে' নিজস্ব ডেস্ক ।  ৩ আগস্ট ২০১৬ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীদের হয়রানীর অভিযোগে প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রত্য...
নতুন জেএমবি, জঙ্গি সংগঠনটির শীর্ষ নেতা ‘বড় হুজুর’... সিটিজি বার্তা২৪ ডেস্ক।  ৩ আগস্ট ২০১৬ নতুন জেএমবি জঙ্গি সংগঠনটি পুরনো জেএমবির ভগ্নাংশ। বলা হচ্ছে, সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর মূল হোতা নতুন ধারার এই...
বাবুল আক্তারের যোগদানে কোনও সমস্যা দেখছি না: স্বরাস্ট্রমন্ত্রী... সিটিজি বার্তা২৪ ডেস্ক ।  ৩ আগস্ট ২০১৬ পুলিশ সুপার বাবুল আক্তার ও স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের কর্মস্থ...



Translate »