বুধবার,০৬ জুলাই ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
সৌদি আরব ও মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্নস্থানে উদযাপন হচ্ছে ঈদ। কোথাও বৃষ্টি উপেক্ষা করেই শুরু হয়েছে ধর্মীয় আনুষ্ঠানিকতা। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে নিজেদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নেন সবাই।
চাঁদপুর: চাঁদপুরে ৪০ গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই ঈদের নামাজ পড়তে মসজিদে যান মুসল্লিরা। সেখানে প্রধান জামাত হয় ফরিদগঞ্জের টোরা মুন্সীর হাট জামে মসজিদে। বড়দের সাথে ছোটরাও কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।
বরিশাল: বরিশালেও লক্ষাধিক মানুষ ঈদ উদযাপন করছেন। নগরীর ৩টি এলাকা ছাড়াও জেলার ৪০টি গ্রামে চলছে নানা আনুষ্ঠানিকতা। তবে বৃষ্টির কারণে কিছুটা দুর্ভোগে পড়তে হয় মুসল্লিদের।
নোয়াখালী: পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে নোয়াখালীর বেগমগঞ্জের বসন্তের বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসেছে শিশু কিশোরদের ঈদ মেলা। এতে নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এ জেলার ৩টি উপজেলার মোট ৭টি গ্রামে উদযাপন করা হচ্ছে ঈদের আনুষ্ঠানিকতা।
দিনাজপুরে: বৈরী আবহাওয়ার কারণে দিনাজপুর পৌর এলাকার চারুবাবুর মোড়ে পার্টি সেন্টারে ঈদের নামাজ হয়। সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এছাড়া বিরল, কাহারোল এবং চিরিরবন্দর উপজেলার ১৭টি গ্রামেও উদযাপন হচ্ছে ঈদ।
এছাড়া চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মাদারীপুরসহ দেশের বিভিন্ন স্থানে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন হচ্ছে।


You must log in to post a comment.