মিতু হত্যাকান্ডে আটক রবিনই অনুসরণকারী ‘মূল হোতা’?

সিটিজিবার্তা২৪ডটকম

রবিবার, ১২ জুন ২০১৬

মিতু হত্যাকান্ডে আটক রবিনই অনুসরণকারী 'মূল হোতা'?

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডের ঘটনায় অনুসরণকারী সন্দেহে মো. শাহজাহান ওরফে রবিন (২৮) নামের এই যুবককে আটক করেছে পুলিশ। ছবি: সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে নেওয়া

চট্টগ্রাম : সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু কে প্রকাশ্য দিবালোকে নগরীর জিইসি এলাকায় হত্যাকাণ্ডের সময়ে কিলিং মিশনে তিনজনের একজন সন্দেহে মোহাম্মদ শাহজাহান ওরফে রবিনকে (২৮) কে গতকাল শনিবার সকালে নগরীর বায়েজিদ থানার শীতল ঝর্ণা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃত মোহাম্মদ শাহজান ওরফে রবিনই সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ধরা পড়া অনুসরণকারী সেই যুবক বলে সন্দেহ করছে পুলিশ। তবে সেটি পুরোপুরিই নিশ্চিত হতে আজ রবিবার পর্যন্ত অপেক্ষায় থাকার কথা বলছে পুলিশ।

মিতু হত্যাকান্ডে আটক রবিনই অনুসরণকারী 'মূল হোতা'?

আরো পড়ুন: মিতু হত্যাকান্ডের ‘মূল হোতা’ আটক

গতকাল শনিবার (১১ জুন) দুপুরে সাংবাদিকদেরকে এমন তথ্য জানিয়েছেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ইকবাল বাহার

তিনি আরো জানান, সকালে নগরীর বায়েজিদ থানা শীতল ঝর্ণা এলাকা থেকে গ্রেফতার করা মো. শাহজাহান ওরফে রবিন কুমিল্লার লাকসামের জনৈক শাহজাহানের পুত্র। পড়াশুনা করেছে অষ্টম শ্রেণি পর্যন্ত। তার গতিবিধি সন্দেহজনক ও সে জঙ্গি মতাদর্শের বিশ্বাসী বলে জানা গেছে।

সিএমপি কমিশনার ইকবাল বাহার গ্রেপ্তারকৃত রবিনকেই অনেকটা জোর দিয়ে অণুসরণকারী ও ছুরিকাঘাতকারী যুবক হিসেবে দাবি করছেন। তবে গ্রেপ্তার সংক্রান্ত কোনও তথ্যই বিস্তারিত জানাননি।

আরো পড়ুন: মিতু হত্যাকান্ডের তদন্তভার বাবুল আক্তারকে দেয়ার দাবী

এদিকে সিটিজিবার্তা সংবাদের অনুসন্ধানে জানা গেছে, রবিনকে গতকাল রাতেই গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। এছাড়া ভিডিও ফুটেজে তার হাটার সঙ্গে বর্তমান হাটারও কোনও মিল নেই। এই রবিন যে সেই যুবক সেটিও স্পষ্ট করে বলতে পারছে না গ্রেপ্তারে অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশ কর্মকর্তারা।

এমনকি তাকে রাতে নগর গোয়েন্দা পুলিশের একাধিক সদস্য জিজ্ঞাসাবাদ করলেও তারা নিশ্চিত হতে পারছেন না, এই যুবকই সেই যুবক। সিএমপির এক পরিদর্শক সিটিজিবার্তা প্রকাশিত রবিনের অাটকের সংবাদ দেখে দ্বিমত পোষণ করেছেন। তিনি জোর দিয়েই বলেছেন, এই যুবকই সেই যুবক নয়।

এদিকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ঘড়ির কাঁটায় তখন ৬টা ৩২ মিনিট। এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু তার সন্তান মাহিরের হাত ধরে গলির মুখে এসে পৌঁছান। ঠিক এর ১৫ সেকেন্ড পর বিপরীত প্রান্তে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে আগে থেকেই অপেক্ষায় থাকা এক যুবক মোবাইলে কথা বলতে বলতে তাকে অনুসরণ করে পেছন পেছন হাঁটতে থাকেন।

আরো পড়ুন: মিতু হত্যাকান্ডে: ভিডিও ফুটেজে দেখা যুবক আটক!

৬টা ৩২ মিনিট ১৪ সেকেন্ডে তিনি ওয়েল ফুডের সামনে পৌঁছানোর সাথে ১ সেকেন্ডের ব্যবধানে পেছন থেকে দৌঁড়ে মিতুর দিকে এগিয়ে যায় ঘাতক। ঠিক একই সময়ে মোটরসাইকেল নিয়ে আগে থেকেই নিরিবিলি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা দুই যুবক মিতুর উপর হামলা করে। হামলা শুরু এবং শেষ করে মোটরসাইকেলে উঠতে ঘাতকরা সময় নিয়েছে মাত্র ১৭ সেকেন্ড! এর মধ্যে মাহমুদা খানম মিতুর শরীরে করা হয়েছে ৮টি ধারালো অস্ত্রের আঘাত ও দুটি গুলি।

সকাল ৬টা ৩৩ মিনিট ০৫ সেকেন্ডে খুনিরা কিলিং মিশন শেষ করে মোটরসাইকেলে চেপে বসে। তবে মোটরসাইকেলটি চালু হতে সময় নেয় ১৯ সেকেন্ড। ৬টা ৩৩ মিনিট ২৪ সেকেন্ডে তিন খুনি মোটর সাইকেলে চড়ে পালিয়ে যায়।

আরো পড়ুন: মিতু হত্যাকান্ড: শনাক্ত হয়নি খুনিরা

যে মোটর সাইকেল চালাচ্ছিল, তার মাথায় ছিল হেলমেট। বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫। তার পেছনে দুজন বসা ‍দুজনের মধ্যে মাঝখানে বসা যুবকের হাতে ছিল ছুরি। আর পেছনে বসা তৃতীয়জনের হাতে ছিল পিস্তল। ধারণা করা হচ্ছে, এই তৃতীয়জনই ছিল আটক রবিন।

মিতু হত্যাকান্ডে আটক রবিনই অনুসরণকারী 'মূল হোতা'?

এদিকে তদন্ত সূত্রগুলো বলছে, ‘হত্যাকাণ্ডের পর পরই খুনিরা চট্টগ্রাম শহর ত্যাগ করেছে। তাদের মোবাইল কল লিস্ট যাচাই ছাড়াও প্রযুক্তিগত সব সহযোগিতা নিয়ে খুনিদের অবস্থান নির্নয়ের চেষ্টা চলছে। এমনকি নগরী থেকে সংগৃহিত ভিডিও ফুটেজগুলো থেকে প্রযুক্তির সহযোগিতায় খুনিদের স্থির চিত্র তৈরির কাজ চলছে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটও এই হত্যা মামলার রহস্য উদঘাটনে কাজ করছে। তবে এখনও মূল হত্যাকারীদের নাগালই পায়নি পুলিশ।’

আরো পড়ুন: মিতু হত্যাকান্ডে জড়িত সন্দেহে সাবেক শিবির নেতা আটক

তবে তদন্ত কাজ সঠিকভাবেই চলছে দাবি করে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (এসপি) মোক্তার হোসেন সিটিজিবার্তা কে বলেন, ‘তদন্ত কাজ ঠিক মতে চলছে। আমারা যেমন দিনরাত কাজ করছি, অন্য সংস্থাগুলো কাজ করছে। কেউ কিন্তু ইস্যুটা নিয়ে বসে নেই। রবিনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। তাকে আগামীকাল আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হবে। কাল বিকেলেই একটি ভালো খবর দিতে পারব।’

আরো পড়ুন: মিতু হত্যাকান্ডে সেই মাইক্রোবাস চালকসহ আটক

এর আগে গত ৭ জুন রাতে হাটহাজারী উপজেলার পশ্চিম ফরহাদাবাদ থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে সাবেক শিবির নেতা আবু নছর গুন্নুকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেল ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন কালো রঙের মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। আটকের পর সম্পৃক্ততা না থাকার কারণে মাইক্রোবাসের চালককে ছেড়ে দেওয়া হয়েছে।

গত ৫ জুন সকাল ৭টার দিকে নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে গুলি করে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা। ছেলেকে নিয়ে ক্যান্টনমেন্ট স্কুলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। অতি সম্প্রতি বাবুল আক্তারের পদোন্নতির পর ঢাকায় অবস্থান করলেও তার স্ত্রী ছেলে-মেয়েকে নিয়ে নগরীর জিইসি এলাকার ও আর নিজাম রোডে ইকুইটির একটি ফ্ল্যাটে থাকতেন।

সিটিজিবার্তা২৪ডটকম/ যীশু/ মাহবুব

সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডের ভিডিও ফুটেজ ঃ 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কালুরঘাট এলাকায় নতুন সেতু নির্মাণ দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত... রবিবার, ২১ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  চট্রগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট এলাকায় নতুন রেল কাম সেতু নির্মাণ দাবীতে ৫ কিলোমিটার এলাকা জ...
টাঙ্গাইলে পুলিশের সাথে ‘বন্ধুক যুদ্ধে’ দুজন নিহত... জেলা প্রতিনিধি,  সিটিজি বার্তা২৪ ডটকম রোববার, ২১ আগস্ট ২০১৬ টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজলার টেলকি-গায়রা এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদ...
দ্রুত বিচারের চেয়ে সঠিক বিচার কাম্য নিউজ ডেস্ক, সিটিজি বার্তা২৪ ডটকম রোববার, ২১ আগস্ট ২০১৬   ঢাকা: ২১ আগষ্ট গ্রেনেড হামলা ২০০৪ থেকে ২০১৬- একযুগ পেরিয়েও বিচারের আলো দেখেনি শুরুত...
আজ ২১ আগস্ট, ভয়াবহ গ্রেনেড হামলার ১২ বছর... মাহাবুবুল করিম, সিটিজি বার্তা২৪ ডটকম রোববার, ২১ আগস্ট ২০১৬  ০৭:৩৯ ঢাকা: আজ ২১ শে আগস্ট। বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্...
তুরস্কে বিয়ের অনুষ্ঠানে আত্বঘাতি বোমা হামলায় নিহত ৩০, আহত ৯৪... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজি বার্তা২৪ ডটকম রোববার, ২১ আগস্ট ২০১৬,  ০৬:০৫ তুরস্কে বিয়ের অনুষ্ঠানে আত্বঘাতি বোমা হামলায় প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছে।  এত...