ইনজুরিতে সামি,দলে ডাক পেলেন ভুবনেশ্বর

শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

Mohammed Shami vs australia

স্পোর্ট্স ডেস্কঃ ১২ জানুয়ারি থেকে শুরু আগে শেষ হয়ে গেল মোহাম্মদ সামির অস্ট্রেলিয়ায় সফর। বাঁ পায়ের পেশিতে চোট পাওয়াই প্রায় ১ মাস মাঠের বাইরে থাকতে হবে ভারতীয় এই পেসারকে।

পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছে ভারত।  ১২ জানুয়ারি ঠ পার্থে প্রথম  ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ এই সিরিজ থেকে ছিটকে পড়লেন মোহাম্মদ সামি। সামির রিপ্লেসনেন্ট হিসেবে ভুবনেশ্বর কুমারের নাম ঘোষণা করেছে বিসিসিআই।

Bhuvneshwar kumarবিশ্বকাপের পর প্রায় নয় মাসের ইনজুরি কাটিয়ে দলে ডাক পেয়েছিলেন সামি। বিশ্বকাপে ১৭.২৯ গড়ে ১৭ উইকেট পেয়েছিলেন শামি। কিন্তু আবার ইনজুরিতে পরায় প্রত্যাবত্তন হলো না উত্তর প্রদেশের এই পেসারের।

সামির ইনজুরি নিয়ে বিসিসিআইয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়েছেন সামি। বিসিসিআইয়ের চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেছেন। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-২ ইনজুরিতে রয়েছেন সামি। এজন্য চার থেকে ছয় সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে।’

 




Leave a Reply