বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
ধর্ম ও জীবন : র্ংপুর রাইডার্স এর প্রতিটি খেলায় জয় বের করে আনার জন্য নিজের সেরাটুকু দেওয়া , নেক্সট গেইম প্ল্যান এবং প্রতিটি চোখের প্রত্যাশার চাহনী কাধে নিয়ে খেলে যাওয়ার প্রেশার এরপর দিন শেষে আমরা ভুলে যাই সাকিব আল হাসান একজন মানুষ। যিনি হাজার মাইল দূরে তার স্ত্রী এবং কয়েক দিন বয়সী সন্তানকে ফেলে রেখে এসে এভাবে খেলে চলেছেন।এই ভুমিকার উদ্দ্যেশ্য হচ্ছে রংপুর রাইডার্স এর একটি ম্যাচ এ আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে যাওয়া নিয়ে ফেইসবুকে যেই আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছিলো সেই ঘটনাটি। ব্যাপারটা আজকাল এমন জাগায় এসে ঠেকেছে যে পান থেকে চুন খসলেই সাকিব ম্যানার্স এবং আচরন বিধি মানেন না, সাকিব বেয়াদপ, এত এত টাকা কামিয়ে সে আকাশে উঠছে । এই ধরনের বহুরকম সমালোচনায় যখন সবাই মুখোর হয়ে যায় এই মানুষগুলো আবার সাকিব কম রান পেলে, রান বেশী খরচ করলে মুখ চুন করে গালি দিয়ে উঠি। এখন বলতেই পারেন আমাদের দেশের মানুষ এমনই। যে সাকিবকে জান পরান দিয়ে বলি বাংলাদেশের, আবার তাকেই মুখ ভরে গাল দিচ্ছি । এখন সাকিব জানেন তিনি কি যেহেতু তিনি এবং তার স্ত্রী, পরিবার ফেইসবুক ব্যাবহার করেন তাই এই সব লিখা তাদের চোখেও পরে এবং তারা কষ্ট পান এটাই সাভাবিক।
এখন দিন শেষে সাকিব আল হাসান একজন মানুষ ,যদি তার আচরণ বা কম রান দেখে আপনি কষ্ট পেয়ে এভাবে গালি দিয়ে থাকেন তবে নিজেকে উজার করে দিয়ে খেলে, নিজের স্ত্রী, সন্তান এবং পরিবার থেকে দূরে থেকে আপনাদের বলা নোংরা কথাগুলো শুনতে এবং দেখতে তার কেমন লাগে? নিজ বাসায় টিভি সেট এর সামনে আরাম করে করে পপকর্ন বা চা খেতে খেতে সাকিব কে নিয়ে গাল ভর্তি গালি ফেইসবুক দেবার আগে নিজেকে তার জায়গায় একবার দাড়া করান। যদি টাকা কামিয়ে থাকে তা নিজ যোগ্যতায় কামাচ্ছে, আপনি বা আমি কি তাকে সুযোগ করে দিয়েছি?সে কষ্ট করে নিজ যোগ্যতায় আজ দুনিয়া সেরা অলরাউন্ডার্। এখন আপনি বলতে পারেন এটা তার প্রফেশন। তাহলে লেট হিম ডিল উইথ হিজ প্রফেশন কেন গালি দিচ্ছেন? আপনি এত বুঝেন তাহলে আপনি কেন সাকিব এর জায়গায় আসতে পারলেন নাহ আর আমাদেরকে গর্বিত করতে পার না? এই নাদান বান্দা সাকিব কে জানিয়েছিলো আমি আপনার উপর কিছু একটা লিখছি, সাকিব হাসতে হাসতে জানালেন, আমার বদনাম লিখে দেন দেখবেন কিভাবে লুফে নেয়।
যা খুশি একটা বদনাম লিখে দেন।এই ২টি লাইন কি যথেষ্ট না আমাদের সবার ব্যাবহার দেখতে দেখতে, এই আমাদের জন্যই উজার করে খেলা মানুষটির মনের অবস্থা বুঝার জন্যে? সমালোচনা করতে করতে আর ফেইসবুকে গাল দিয়ে সেই চাতক পাখির মত তারই রান এর আশায় বসে থাকা হিপোক্রেট সাপার্টোর আমরা। আসলে সাকিব কে যতটুকু না দিয়েছি তার চাইতে বেশী অপ্রয়োজনীয় প্রেসার চাপিয়ে দিয়ে তার কাছেই তার সেরা পার্ফরমেন্স দাবি করছি। ব্যাপারটা এমন আপনাকে ভালো খেলতে হবে ,সেরা পার্ফরমেন্স দিতে হবে তার বদলে গুটিকয় মানুষ আপনাকে ভালোবাসবে আর বাদ বাকিরা আপনি পান থেক চুন খসালে, আপনাকেকে গালি দিবে, রান খরচ করলে দিবে ,আউট হলেও দিবে কিন্তু সব সহ্য করে আপনাকে খেলতে হবে কারন তুমি এই নাদান জাতিকে ক্রিকেটের সব মাধ্যমে বিশ্বের এক নাম্বার হয়ে গর্বিত হতে বাধ্য করেছেন তাই এই দায় আপনার্। আপনি কেন এই গর্বের ভাগীদার আমাদের করলেন তাই আপনাকে সাকিব আল হাসান থেকে রোবট আল হাসান হতে হবে। তবে আশার কথা এটুকুই যে এই শ্রেণীর মানুষ আসলে গুটি কয়েক। অল্প একটু বিষ্ঠা যেমন সব নষ্ট করে দেয় তেমনি এই মানুষগুলোও বিষ্ঠার মত গন্ধ ছড়ান।
