কক্সবাজার ডেস্ক । ১৩ জুলাই ২০১৬
কক্সবাজার শহরের প্রাচীন অগগমেধা বৌদ্ধ বিহারের ভেতরে আজ বুধবার ভোরে এক বৌদ্ধ ভিক্ষুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।
পুলিশের ভাষ্য, মন্দিরের জমি বিক্রির টাকার ভাগ-বাঁটোয়ারা এবং অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছে।
আহত বৌদ্ধ ভিক্ষুর নাম উপেনদিতা (৭৭)। তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, অপর একজন বৌদ্ধ ভিক্ষু এই হত্যাচেষ্টা করেছেন বলে জানা গেছে। হামলাকারী পলাতক রয়েছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে।


