================================================== --> রামুতে স্বাস্থ্যকর্মীদের কর্মমূল্যায়ন সভায় সাফল্য অর্জনে সততার সাথে কাজ করার তাগিদ | ctgbarta24.com

                                                                                

রামুতে স্বাস্থ্যকর্মীদের কর্মমূল্যায়ন সভায় সাফল্য অর্জনে সততার সাথে কাজ করার তাগিদ

ctgbarta24.com

রামু প্রতিনিধি ।  ১২ জুলাই ২০১৬

রামুতে স্বাস্থ্যকর্মীদের কর্মমূল্যায়ন সভায় সাফল্য অর্জনে সততার সাথে কাজ করার তাগিদ

খালেদ হোসেন টাপু : রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (রামু হাসপাতাল) মিলনায়তনে ১১ জুলাই সোমবার সকালে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীদের মাসিক কর্মমূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতির ভাষনে রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মন্নান বলেন, ইপিআই, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনসহ স্বাস্থ্যবিষয়ক যেকোন কর্মসূচীর সফল বাস্তবায়নে সততার সাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন স্বাস্থ্য বিভাগের সবচেয়ে বড় সাফল্য ইপিআই তথা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি।

কর্মসূচিটি সফল করার লক্ষ্যে ব্যাপকভাবে প্রচার প্রচারনা ও সকলের সার্বিক প্রচেষ্টায় মাতৃমৃত্যু শিশুমৃত্যুহার হ্রাস পেয়েছে ও টিকাদানের হার বৃদ্ধি পেয়েছে। রামু উপজেলায় টিকাদানের অর্জিত সাফল্য যেকোন মূল্যে ধরে রাখতে সকলের সহযোগীতা প্রয়োজন।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এমওডিসি ডা. চিন্ময় বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স মেডিকেল অফিসার (এসএমও) ডা. ইমংপ্রু চৌধুরী, ডি আইএমও ডা. অংসাপ্রু চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার উচাপ্রু মার্মা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক বিপ্লব বড়ুয়া, ইউনিসেফ পি এইচডির প্রজেক্ট কো অর্ডিনেটর নুর কবির, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার খন্দকার দেলওয়ার হোসেন, ব্রাক (পুষ্টি) এর ম্যানেজার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সভায় জানানো হয় ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান এ প্রতিপাদ্য নিয়ে ১৬ জুলাই শনিবার পালিত হবে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন। ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সী রামু উপজেলার ৫৯,৫০০ শিশুকে (এদের মধ্যে ৬-১১ মাস বয়সী ৭৫০০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫২০০০ হাজার জন শিশুকে) এ ক্যাপসুল খাওয়ানো হবে। উল্লেখ্যযে, ভিটামিন এ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ভরাচরের বেড়িবাঁধ সড়কের ভাঙ্গন পরিদর্শনে বরুমচড়া নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান... রেজাউল করিম ।  ১৪ জুলাই ২০১৬ আনোয়ারা প্রতিনিধি :- আনোয়ারা বরুমচড়া শঙ্খ নদী ঘেষে ভরাচর। ভরাচরবাসীর এক মাত্র যাতায়াতের সড়ক শঙ্খ নদীর বেড়িবাঁধ। এই...
টঙ্গীতে নারী শ্রমিককে গলা কেটে হত্যা গাজীপুর প্রতিনিধি ।  ১৪ জুলাই ২০১৬ গাজীপুরের টঙ্গীতে নার্গিস বেগম (৪৫) নামে এক নারী শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাত...
কক্সবাজারে বৌদ্ধ ভিক্ষু উপেনদিতার ওপর হামলাকারী মংয়াইন আটক... জেলা প্রতিবেদক ।  ১৪ জুলাই ২০১৬ কক্সবাজারে বৌদ্ধ ভিক্ষু উপেনদিতার ওপর হামলাকারী মংয়াইন আটক কক্সবাজার শহরে বৌদ্ধ ভিক্ষু উপেনদিতার ওপর হামলায় জড়ি...
ছাত্রলীগ সভাপতিকে মামলা থেকে অব্যাহতি দিতে জাল আবেদনপত্র!... ব্যুরো চীফ ।  ১৪ জুলাই ২০১৬ বরিশালে ছাত্রলীগ কর্মী রেজাউল করিম হত্যা মামলার এক আসামিকে অব্যাহতি দিতে বাদীর স্বাক্ষর জাল করে আবেদন করেছে আসামিপক...
‘জাকির নায়েক কোনও আলেম নন, তিনি দাঁতের ডাক্তার’... নিউজডেস্ক ।  ১৪ জুলাই ২০১৬ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচাক হারুনুর রশিদ বলেছেন, ‘জাকির নায়েক কোনও আলেম নন। তিনি একজন দাঁতের ডাক্তার। তিনি ইসলা...




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply