বৃহস্পতিবার,১৪ জুলাই ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
আর করিম, চট্রগ্রাম : নতুন কর্মস্থল সীতাকুনড সহকারী কমিশনার(ভূমি) পদে যোগদান করছেন চট্টগ্রাম জেলা প্রসাশনের সাবেক আরডিসি ও বহুল আলোচিত নির্বাহী ম্যাজিসট্রেট রুহুল আমিন।
নতুন কর্মস্থলে কি বার্তা নিয়ে যাচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন সিটিজিবার্তা২৪ডটকমকে বলেন, ‘আমি এখানে মানুষকে ভূমি বিষয়ক সেবা দিতে এসেছি। আমি আমার অধিভূক্ত এলাকার মানুষকে বিনীত অনুরোধ জানাই,আপনারা দয়া করে নিজে ভুমি অফিসে আসুন।আপনার প্রাপ্য সেবাটুকু আমার কাছ থেকে বুঝে নেন।আপনার প্রতি আমার অনুগ্রহ করার সুযোগ নাই,আপনার অধিকার আপনি বুঝে নেন।আর একটা বিশেষ অনুরোধ,কেউ যদি হয়রানীর শিকার হন প্লিজ আমার নজরে আনুন।আমি আমার সর্বোৎকৃষ্ট চেষ্টা করব’।
উল্লেখ্য জেলা প্রসাশনের আরডিসি ও নির্বাহী ম্যাজিসট্রেট থাকাকালীন সময়ে তিনি অসংখ্য মোবাইল কোর্ট পরিচালনা করে অসাধু ও ভেজাল ব্যবসা পরিচালনাকারীদের জরিমানা করেন। পরে তিনি চট্রগ্রাম চিড়িয়াখানার প্রশাসনিক ভার গ্রহন করলে সেখানেও সফলতার সাথে তার ক্যারেসমাটিক কাজের প্রমান দেন এ তরুন কর্মকর্তা ।


You must log in to post a comment.