টঙ্গীতে নারী শ্রমিককে গলা কেটে হত্যা

ctgbarta24.com

গাজীপুর প্রতিনিধি ।  ১৪ জুলাই ২০১৬

টঙ্গীতে নারী শ্রমিককে গলা কেটে হত্যা

গাজীপুরের টঙ্গীতে নার্গিস বেগম (৪৫) নামে এক নারী শ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে।

বুধবার দিবাগত মধ্যরাতে টঙ্গীর এরশাদ নগর এলাকায় এ ঘটনা ঘটে। নার্গিস বেগম ময়মনসিংহের গফরগাঁও থানার জয়েরচর এলাকার মৃত ইব্রাহিম মিয়ার স্ত্রী।

তিনি টঙ্গীর এরশাদ নগর এলাকায় বাসা ভাড়া নিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

টঙ্গী থানার এসআই বেলাল হোসেন জানান, কাজ শেষে নার্গিস তার সহকর্মী মানিকের সঙ্গে বুধবার রাতে বাসায় ফেরেন। মানিক এক ফাঁকে নার্গিসের ঘরের খাটের নিচে লুকিয়ে পড়েন। দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে মানিক দা দিয়ে নার্গিসকে গলা কেটে হত্যা করে। এ সময় মেয়েরা চিৎকার শুরু করলে মানিক পালিয়ে যান।

ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

রামু বিনোদন কেন্দ্রে পর্যটকের ভিড় কক্সবাজার প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬ খালেদ হোসেন টাপু:: কক্সবাজারের রামুতে বিনোদন স্পটগুলোতে সব বয়সের মানুষের ভীড় গ...
টেকনাফে অপহৃত ছাত্রলীগ নেতা জাকের ২৮ ঘন্টা পর উদ্বার... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬ টেকনাফ:: উপজেলার হ্নীলা ইউনিয়নের অপহৃত ছাত্রলীগ নেতা জাকের হোছাইনকে অপহরণের ২৮ ঘন্...
সেলফি তুলতে গিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত!... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬ কক্সবাজারঃ উখিয়ার ইনানীর রেজু খাল ব্রীজ সংলগ্ন সমুদ্রসৈকতের মোহনায় বেসরকারি সংস্থা মেঘন...
পর্যটকদের সেবা ও নিরাপত্তায় নানা উদ্যেগ গ্রহণ... নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬ কক্সসবাজার: বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের সার্বিক পরিবেশ উন্নত করতে পু...
২ কোটি টাকার ইয়াবাসহ ৪ পাচারকারীকে আটক করেছে বিজিবি... খালেদ হোসেন টাপু, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০১৬ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজি...