টেকনাফে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ctgbarta24.com

নিজস্ব প্রতিবেদক ।  ১৪ জুলাই ২০১৬

টেকনাফে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ নিহত

টেকনাফে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়ার ১৪নং ব্রিজ সংলগ্ন পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপি দুই ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ ২ জন ডাকাত নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ভোর ৩টার দিকে এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল হাকিম ডাকাত দলের সঙ্গে একই এলাকার নুরুল হাকিম প্রকাশ শিয়াইল্যা ডাকাত দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধে’ ঘটনাস্থলেই ২ জন ডাকাত নিহত হয়।

খবর পেয়ে টেকনাফ থানার এসআই কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ সময় ১টি বন্দুক ১টি এলজি ও গুলি উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ সিটিজিবার্তা কে বলেন, খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ২ জনের মৃতদেত উদ্ধার করা হয়।

নিহতরা টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো প্রস্তুতি চলছে। ‘বন্দুকযুদ্ধে’ জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

রামুতে কৃষক নুরুল কবিরের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত... শুক্রবার, ০৫ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  প্রেস বিজ্ঞপ্তি কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা মৌলভীপাড়ার কৃষক নুরুল কবিরের উপর বর্বরচিত হামলার ...
মনপুরায় জোয়ারে ভেসে আসা হরিণ শাবক উদ্ধার... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  সাইফুদ্দিন ছোটন, ভোলা : মনপুরার জোয়ারে ভেসে আসা একটি হরিণ শাবক উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ৩ ...
বগুড়ায় জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আল আমিন মন্ডলঃ ‘জঙ্গিবাদ-সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াও বাংলাদেশ’ ও ‘সন্ত্রাস ন...
গাবতলীতে ইউপি চেয়ারম্যান মাহবুবুরকে ফুলেল সংবর্ধনা... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আল আমিন মন্ডলঃ বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান শিক্ষক মোঃ মাহবুবুর...
‘আপনারা মহিউদ্দিন এবং নাছিরের কর্মী নন, আমরা সবাই শেখ হাসিনার কর্মী’... সিটিজিবার্তা২৪ডটকম । ৪ আগস্ট ২০১৬ চট্টগ্রামে পুরাতন চান্দগাঁও থানার সামনে ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী ধারাবাহিক কর্মসূচি পদযাত্রাপূর্বক সমাবেশ বক্তব্য র...



Translate »