সিটিজি বার্তা২৪ ডেস্ক । ২০ জুলাই ২০১৬
চট্টগ্রাম : ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড যুবলীগ নেতা মিনহাজুল ইসলাম জিগার দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আই.সি.ইউ-তে শয্যাশায়ী রয়েছেন। তাকে দেখার জন্য চট্রগ্রাম মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দ চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান।
এ সময় উপস্থিত ছিলেন চট্রগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নুরুল আনোয়ার, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও চকবাজার ওয়ার্ড যুবলীগের সভাপতি কাজল প্রিয় বড়ুয়া, বিভিন্ন ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে সাইফুল ইসলাম চৌধুরী, সাইফুল ইসলাম, জয় শঙ্কর সরকার, সৌরভ চৌধুরী, সাঈদ খান, মোঃ মহিউদ্দিন, শেখ নাঈম উদ্দিন, আব্দুস সামাদ, আরিফুল ইসলাম, সাদ্দাম হোসেন, জাহিন মুসাবির, আরমান উদ্দিন, মোঃ শুয়াইব, ইকফাত ফায়সাল ছোটন, ছাত্রলীগ নেতা মোঃ মাসুদ, সুদীপ্ত পাল, দুর্জয় দাশ, মোঃ তুষার, প্রিয়ম চৌধুরী।
এসময় নেতৃবৃন্দ চিকিৎসাধীন যুবলীগ নেতার শয্যার পাশে কিছু সময় কাটান। তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং আশু রোগ মুক্তি কামনা করেন।



You must log in to post a comment.