================================================== --> আজ ইংল্যান্ড যাচ্ছেন না মোস্তাফিজ | ctgbarta24.com

                                                                                

আজ ইংল্যান্ড যাচ্ছেন না মোস্তাফিজ

ctgbarta24.com

খেলা ডেস্ক ।  ১৩ জুলাই ২০১৬

Mustafizur rahman

কাল ভিসা পেলে আজই উড়াল দেওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু মুস্তাফিজুর রহমান ভিসা নেওয়ার প্রক্রিয়া শেষই করেছেন গত পরশু। এক দিনের মধ্যে ইংল্যান্ডের ভিসা হওয়াটা একটু কঠিন। আজ রাতে তাই ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার সম্ভাবনা কম মুস্তাফিজুর রহমানের।

‘কাটার মাস্টার’কে পেতে কাউন্টি দল সাসেক্সের অপেক্ষাও তাই আরেকটু বাড়তে পারে। আজ রওনা না দেওয়া মানে ১৫ জুলাই হ্যাম্পশায়ারের বিপক্ষে পরের ম্যাচে খেলবেন না মুস্তাফিজ। সে ক্ষেত্রে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে তিনি প্রথম মাঠে নামতে পারেন ২১ জুলাই এসেক্সের বিপক্ষে ম্যাচে।

আজ রাতের জন্য মুস্তাফিজের টিকিট বুকিং দেওয়া আছে বাংলাদেশ বিমানের ঢাকা-লন্ডন সরাসরি ফ্লাইটে। কিন্তু আজ ভিসা পেয়ে রাতেই বিমান ধরার তাড়াহুড়োটা নাকি করতে চাচ্ছেন না তিনি। ওদিকে এই ফ্লাইটের পর পরশুর আগে বিমানের আর কোনো লন্ডন ফ্লাইট নেই। কাল গেলে তাই যেতে হবে অন্য কোনো এয়ারলাইন্সের বিমানে। সে ক্ষেত্রে যাত্রাবিরতিসহ ঢাকা থেকে লন্ডন পৌঁছানোর সময়টা যাবে বেড়ে। মুস্তাফিজের ১৫ জুলাই মাঠে নামার সম্ভাবনা কমে যাচ্ছে সে কারণেই। আর ১৫ জুলাই যদি না-ই খেলেন, তাহলে তো আরেকটু পরেও যাওয়া যায়!

ভিসা হাতে না পাওয়ায় মুস্তাফিজের সাসেক্সে যাওয়া নিয়ে কাল রাত পর্যন্তও এ রকম জল্পনা-কল্পনাই ছিল। মুস্তাফিজ শেষ পর্যন্ত কবে ইংল্যান্ডে যাবেন, সেটা নিশ্চিত করে বলতে পারছিলেন না বিসিবি এবং তাঁর পরিবারের লোকজনও।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

গ্রিজম্যানকে পেতে পিএসজির প্রস্তাব খেলা ডেস্ক ।  ১৪ জুলাই ২০১৬ গত মাসেই অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন অ্যান্তোনি গ্রিজমান। সদ্য শেষ হওয়া ইউরো চ...
২০২০ সাল পর্যন্ত চেলসিতে উইলিয়ান খেলা ডেস্ক | ১৩ জুলাই ২০১৬ ইংলিশ ক্লাব চেলসির সঙ্গে চার বছরেক নতুন চুক্তি করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান। সর্বশেষ মৌসুনে চেলসির সেরা খেল...
প্রিমিয়ার ফুটসালে রোনালদিনহো-ক্রেসপো... খেলা ডেস্ক ।  ১৩ জুলাই ২০১৬ ভারতে অনুষ্ঠেয় প্রিমিয়ার ফুটসাল দিয়ে অবসর ভেঙে ফুটবলে ফিরছেন রায়ান গিগস ও হার্নান ক্রেসপোর মতো সাবেক তারকারা। উদ্বো...
রোনালদোর কান্না, হাসি! খেলা ডেস্ক ।  ১১ জুলাই ২০১৬ ১২ বছর আগের রাতের কান্না পর্তুগিজদের এখনো মনে আছে। গ্রীসের এ্যান্জেলো ক্যারিস্তিয়াসের অতিরিক্ত সময়ের গোল্ডেন গোলে স...
ফ্রান্সকে কাঁদিয়ে ইউরোর নতুন চ্যাম্পিয়ন পর্তুগাল... স্বাগতিক ফ্রান্সকে একমাত্র গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জিতেছে পর্তুগাল। খেলা ডেস্ক ।  ১১ জুলাই ২০১৬ প্রথমবার ইউরো শিরোপা জয়ে আনন্দে ভ...




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply