সিটিজি বার্তা২৪ নিউজ ডেস্ক । জুলাই ২০, ২০১৬
সংবাদের হেডলাইনটা পড়ে নিশ্চয় অবাক হয়েছেন। ভাবছেন ফালতু সংবাদ প্রকাশ করেছে পাঠক আকৃষ্ট করবার জন্য। আসলেই গঠনা কি সত্য ? হ্যাঁ গত মঙ্গলবার সারদিন গাজীপুর শহরে নতুন একহাজার টাকার নোট উড়ে পড়েছে।
টাকার পেছনে ছুটে চলেছে অভিরত মানুষ। জীবিকার চাহিদার, জীবনের নানা প্রয়োজনে এই টাকার জন্য মানুষ রাত-দিন জেগে এক করে ফেলছে শুধু এ টাকার জন্য।
অথচ বাংলাদেশের গাজীপুর জেলায় এক হাজার টাকার নোট উড়ে পড়ছে। বিস্তারিত আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিকের পাঠানো প্রতিবেদনে।
১৯ জুলাই মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর আলেকজান বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ জাকির হোসেন সিটিজিবার্তা কে জানান, এলাকাবাসী দুপুরে আলেকজান বালিকা উচ্চ বিদ্যালরে বাউন্ডারি ওয়ালের কার্নিসে একটি ব্যাগ দেখতে পায়। পরে বিষয়টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোর্শেদা বেগমকে জানান। পরে তিনি ব্যাগ খুলে টাকা দেখতে পেয়ে থানায় খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক হাজার টাকার ১০টি বান্ডেলে মোট ১০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানান, ব্যাগে ডাচ বাংলা ব্যাকের খামে টাকাগুলো ভরা ছিল। কে বা কারা এ টাকাগুলো এখানে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।



You must log in to post a comment.