গুলশানে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বান কি মুন

ctgbarta24.com

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

Published: 2016-07-03  10:12:18 PM BdST

গুলশানে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বান কি মুন

রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

আজ রবিবার (৩ জুলাই) এক বিবৃতিতে এ হামলার পেছনে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

গত শুক্রবার রাতে মোট সাত জঙ্গি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঢুকে বিদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। ১২ ঘণ্টা পরে শনিবার সকালে যৌথ বাহিনীর অভিযানে ছয় সন্দেহভাজন জঙ্গি নিহত এবং একজন গ্রেপ্তার হয়।

জিম্মিকারীরা ২০ জনকে হত্যা করে। ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। রাতেই ইসলামিক স্টেটের কথিত সংবাদ সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স জানায়, ওই রেস্তোরাঁর ভেতরে ২৪ জনকে হত্যা করা হয়েছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আজ এক বিবৃতিতে বলেন, ‘‘বান কি মুন ‘সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।’ তিনি আশা প্রকাশ করেছেন ‘এই অপরাধ পেছনে যারা জড়িত তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।’’ এ শোকের সময় বান কি মুন বাংলাদেশের পাশে আছেন। এ ছাড়া সন্ত্রাসের হুমকি মোকাবিলা ও প্রতিরোধ এবং সন্ত্রাস দমনে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘ মহাসচিব।

বান কি মুন বাংলাদেশ সরকারকে আশ্বস্ত করে বলেন, সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে জাতিসংঘ সব সময় বাংলাদেশের পাশে থাকবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের চেয়ারম্যান মোগেনস লিক্কেটফ, নিরাপত্তা পরিষদ, সংস্থাটির পর্যটন বিভাগ (ইউএন ডব্লিউটিও) বাংলাদেশে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
ইউএন ডব্লিউটিওর মহাসচিব তালেব রিফাই এক বিবৃতিতে বলেন, এ সন্ত্রাসী হামলা শুধু বাংলাদেশের রেস্তোরাঁয় করা হয়নি; এটি আমাদের জীবন পথে এবং স্বাধীনতার ওপর হামলা।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘আপনারা মহিউদ্দিন এবং নাছিরের কর্মী নন, আমরা সবাই শেখ হাসিনার কর্মী’... সিটিজিবার্তা২৪ডটকম । ৪ আগস্ট ২০১৬ চট্টগ্রামে পুরাতন চান্দগাঁও থানার সামনে ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী ধারাবাহিক কর্মসূচি পদযাত্রাপূর্বক সমাবেশ বক্তব্য র...
এ বছরেই শুরু ‘কর্ণফুলী টানেলের নির্মাণকাজ’... নিজস্ব প্রতিবেদক ।  ৪ আগস্ট ২০১৬ "কর্ণফুলী টানেল" চট্টগ্রাম: কর্ণফুলী টানেলের এপ্রোচ সড়ক "চিটাগাং সিটি আউটার রিং রোড" নির্মাণে ভূমি অধিগ্রহণের প্রস...
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার প্রত্যাহার... 'যাত্রী হয়রানির অভিযোগে' নিজস্ব ডেস্ক ।  ৩ আগস্ট ২০১৬ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীদের হয়রানীর অভিযোগে প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রত্য...
নতুন জেএমবি, জঙ্গি সংগঠনটির শীর্ষ নেতা ‘বড় হুজুর’... সিটিজি বার্তা২৪ ডেস্ক।  ৩ আগস্ট ২০১৬ নতুন জেএমবি জঙ্গি সংগঠনটি পুরনো জেএমবির ভগ্নাংশ। বলা হচ্ছে, সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর মূল হোতা নতুন ধারার এই...
বাবুল আক্তারের যোগদানে কোনও সমস্যা দেখছি না: স্বরাস্ট্রমন্ত্রী... সিটিজি বার্তা২৪ ডেস্ক ।  ৩ আগস্ট ২০১৬ পুলিশ সুপার বাবুল আক্তার ও স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের কর্মস্থ...



Translate »