গুলশান হত্যাকাণ্ডের ঘটনায় আজই মামলা হচ্ছে : আইজিপি

ctgbarta24.com

সোমবার, ০৫ জুলাই ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

গুলশানের আর্টিসান রেস্টুরেন্ট দখল নেয়ার ২০ মিনিটের মধ্যেই অস্ত্রধারীরা বিদেশি জিম্মিদের হত্যা করে। আর সে বিষয়টি জানতো পুলিশ। এমনটাই বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। গুলশানে জিম্মি উদ্ধার অভিযানে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

অভিযান বিলম্বের প্রসঙ্গ টেনে আইজিপি শহীদুল হক বলেন, ‘অনেক উন্নত দেশের তুলনাও কম সময়ে এ ঘটনা নিয়ন্ত্রণে এসেছে। বেশকয়েকটি উন্নত দেশে এ ধরনের হামলার ঘটনা নিয়ন্ত্রণে আনতে দুই থেকে চারদিন সময় লেগে গেছে। সেক্ষেত্রে মুম্বাই হামলায় চারদিন ও কেনিয়ায় দু’দিন লেগেছে। এসব ঘটনায় শতশত লোক মারা গেলেও কোনো জঙ্গি ধরা পড়েনি।’ পুলিশ প্রধান বলেন, ‘তারপরও অনেকেই দাবি করেছেন গুলশানের ঘটনায় অভিযানে বিলম্ব হয়েছে। কিন্তু আমি বলবো মোটেও বিলম্ব হয়নি। কারণ আমাদের টার্গেট ছিল জিম্মিদের মধ্যে যতটা সম্ভব জীবিত উদ্ধার করা। আমরা যতটুক জেনেছি রেস্টুরেন্টের দখল নেয়ার ২০ মিনিটের মধ্যেই তারা বিদেশি জিম্মিদের হত্যা করে।’

জঙ্গিবাদ প্রসঙ্গে আইজিপি বলেন, ‘ড্রাগ যেমন একটা সময়ে তরুণ সমাজকে নিয়ন্ত্রণ করতো, আজ তেমনই ভাবে জঙ্গিবাদও তরুণদের নিয়ন্ত্রণ করছে। তাই সমাজের সকলের প্রতি আমাদের আহ্বান, কখনো যদি জঙ্গিবাদ সংশ্লিষ্ট কিছু আপনাদের কাছে দৃশ্যমান হয়, সেক্ষেত্রে বিলম্ব না করে পুলিশকে জানান।’ তিনি বলেন, ‘গুলশান হত্যাকাণ্ডের ঘটনায় আজই মামলা হচ্ছে।

সে ঘটনায় যেসব জঙ্গি নিহত হয়েছে তাদের মরদেহ নিতে এখনো কেউ যোগাযোগ করেনি। এ ঘটনায় যে দুজন সন্দেহভাজন জঙ্গি আটক রয়েছে তারা চিকিৎসাধীন। সুস্থ হয়ে উঠলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।’ গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইজিপি জানিয়েছিলেন, এ মামলাটি তদন্ত করবে কাউন্টার টেররিজম ইউনিট।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্ট বেকারিতে একদল অস্ত্রধারী ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। সকালে সেনাবাহিনী কমান্ডোদের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ওই রেস্টুরেন্টের নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তাবাহিনী। এ সময় ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধারের পাশাপাশি ২০ জিম্মি এবং ৬ জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয় বলে আইএসপিআর জানায়। তবে এখনো অনেকেই নিখোঁজ রয়েছে বলে দাবি করছে পরিবারগুলো।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে দাউদ জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৫ আগস্ট ২০১৬ মিরপুরের রূপনগর থানাধীন আরিফাবাদ হাউজিংয়ের বাসা নং-১, রোড নং-১, ব্লক-আই-এর একজন তত্ত্বাবধায়ক...
নোয়াখালীতে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত... শুক্রবার, ০৫ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  মোঃ সেলিম, নোয়াখালী প্রতিনিধি ঃ সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদের বিরুদ্দে নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে মত...
রামু বসুন্ধরা এমিউজম্যান্ট ক্লাবে শুটিংয়ে দুস্কৃতিকারীদের হামলায় আহত ৩, গ্রেফতার ৩... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম খালেদ হোসেন টাপু,রামু : কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি চাইন্দায় অবস্থিত বসুন্ধরা এমিউজম্যান্ট...
ঝিনাইদহের ঢাকা-কালীগঞ্জ রোডে রয়েল পরিবহনে দুদ্ধর্ষ ডাকাতি, আহত ৬... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ঢাকা থেকে দর্শনাগামী রয়েল পরিবহনের একটি এসি বাসে ডাকাতির ...
ঝিনাইদহে শাটারগান অস্ত্রসহ যুবক আটক বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ শহরের হামদহ খন্দকার পাড়ার নিখোঁজ শিক্ষক মিনারুল ইসলামকে (৩২) অস্ত্রসহ আটক কর...



Translate »