গ্রেফতারকৃত নর্থ-সাউথের অধ্যাপক বহিস্কার

ctgbarta24.com

সিটিজি বার্তা ডেস্ক ।  ১৮ জুলাই ২০১৬

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ ৪ জনের ৮ দিনের রিমান্ড

গ্রেফতারকৃত নর্থ-সাউথের অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন সাময়িক বহিস্কার

জঙ্গিদের বাড়ি ভাড়া দিয়ে সহযোগীতার অভিযোগে গ্রেপ্তারকৃত নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন আহসানকে এনএসইউ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বহিস্কিত শিক্ষক বিশ্ববিদ্যালয়টির স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স অনুষদের ডিন ছিলেন।

সোমবার (১৮ জুলাই) নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল রবিবার রাজধানীতে এক মতবিনিময় সভায় জঙ্গিদের ‘ক্যানসার’ উল্লেখ করে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম বলেছিলেন, তাঁদের বিশ্ববিদ্যালয়ে ‘অপারেশন’ করে এই ক্যানসার কেটে ফেলা হবে। এই ঘোষণার এক দিন পর এমন সিদ্ধান্ত এল।

গিয়াস উদ্দিন আহসান, তাঁর ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান ও ভাগনে আলম চৌধুরীকে গ্রেপ্তার করা হয় গত শনিবার বিকেলে। তিনি ও তাঁর সহযোগীরা গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলাকারীদের আশ্রয় ও হামলা করতে সহায়তা করেন বলে অভিযোগ করেছে পুলিশ।

গতকাল রবিবার পুলিশের পক্ষ থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দেওয়া প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।

আদালত গিয়াস উদ্দিন আহসান ও তাঁর দুই সহযোগী এবং মিরপুর থেকে গ্রেপ্তার স্কুলশিক্ষককে আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

পর্দা উঠলো ‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’- রিও অলিম্পিক ২০১৬... 'রিও অলিম্পিক ২০১৬' সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ পর্দা উঠলো রিও অলিম্পিক ২০১৬ ‘আ মুন্দ ভিভো’ বা নতুন বিশ্ব উপহার দেওয়ার স্লোগান নিয়ে প...
লাল-সবুজের পতাকা হাতে সিদ্দিকুর 'রিও অলিম্পিক ২০১৬' সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ 'রিও অলিম্পিক গেমস ২০১৬' এর মার্চপাস্টে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ দলের লা...
অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা পুলিশের কাছে দিল চবি কতৃপক্ষ... ক্যাম্পাস প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কতৃপক্ষ দীর্ঘদিন ধরে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা প...
ছাত্রলীগের ছয় টেন্ডারবাজ নেতা সিটিজি বার্তা২৪ ডেস্ক ।  ৫ আগস্ট ২০১৬ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্র রাজনীতির অনুমতি না থাকলেও বহাল তবিয়তে চলছে ছাত্রলীগের রাজনীতি। অভিযোগ রয়...
জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে দাউদ জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৫ আগস্ট ২০১৬ মিরপুরের রূপনগর থানাধীন আরিফাবাদ হাউজিংয়ের বাসা নং-১, রোড নং-১, ব্লক-আই-এর একজন তত্ত্বাবধায়ক...



Translate »