ডিসেম্বরে এল ক্লাসিকো, নভেম্বরে মাদ্রিদ ডার্বি

ctgbarta24.com

স্প্যানিশ লা লিগা

রাহাত হাসান ।  ১৬ জুলাই ২০১৬

ডিসেম্বরে এল ক্লাসিকো, নভেম্বরে মাদ্রিদ ডার্বি

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম ২১ আগস্ট শুরু

খেলা ডেস্ক : আগামী ২১ আগস্ট থেকে স্প্যানিশ লা লিগার ৮৬তম মৌসুম মাঠে গড়াবে। আর শেষ হবে ২০১৭ সালের ২১ মে। এবারের এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ৩ ও ২৩ এপ্রিল ১৭ সালে। তার আগে কিন্তু রিয়ালকে ২০ নভেম্বর ও ৯ এপ্রিল অ্যাটলেটিকোর সাথে ডার্বি লড়াইয়ে নামতে হবে।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে লা লিগার ২০১৬-১৭ মৌসুমের সূচি। এবার নতুন উঠে এসেছে তিনটি। বাদ পড়েছে পুরনো তিন দল। লিগের প্রথম দিনেই মাঠে নামবে সবগুলো দল।

logos-800x500

লিগে নতুন তিন দল :

এবারের লা লিগায় স্থান করে নিয়েছে দেপোর্টিভো আলাভেস, সিডি লিগানেস এবং ওসাসুনা।

আলাভেস ২০১৫-১৬ সেগুন্দা বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়ে লা লিগায় উত্তীর্ণ হয়। দশ বছর পর তারা লা লিগায় খেলার সুযোগ পেল। সেগুন্দা বিভাগে রানার আপ হয়ে দ্বিতীয় দল হিসেবে লা লিগায় নাম লেখায় লিগানেস। এবারই তারা প্রথমবারের মতো স্পেনের সর্বোচ্চ পর্যায়ের লিগে খেলার সুযোগ পেল। অন্যদিকে তৃতীয় দল হিসেবে ওসাসুনা সুযোগ করে নেয় লা লিগায়। তারা অবশ্য দুই বছর পর লা লিগায় ফিরেছে।

বাদ পড়েছে :

২০১৫-১৬ মৌসুমে লা লিগা থেকে রেলিগেশন হয়ে বাদ পড়েছে রায়ো ভায়োকানো, গেটাফে ও লেভান্তে।

শিরোপার লড়াইয়ে :

এবারও লা লিগার শিরোপা জয়ের ক্ষেত্রে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে যে লড়াই হবে সেটা অনুমেয়। এই তিন দলের বাইরে নতুন কোনো দল শিরোপার দাবিদার হয়ে উঠতে পারে কিনা সেটা সময়েই দেখা যাবে।

ফেবারিটদের প্রতিপক্ষ :

উদ্বোধনী দিনে বার্সেলোনা ন্যু ক্যাম্পে মুখোমুখি হবে রিয়াল বেটিসের। অন্যদিকে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে লা লিগায় নতুন দল হিসেবে আসা আলাভেসের।

এল ক্লাসিকো :

স্প্যানিশ লা লিগার ২০১৬-১৭ মৌসুমের আনুষ্ঠানিক সূচি প্রকাশিত সূচি অনুযায়ী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে এপ্রিলে ব্যস্ত সূচির মধ্য দিয়ে যেতে হবে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচের পরদিনই লিগে মুখোমুখি হতে হবে তাদেরকে।

তবে লিগের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের ৩ তারিখ। আর দ্বিতীয় এল ক্লাসিকোটি অনুষ্ঠিত হবে ২০১৭ সালের ২৩ এপ্রিল।

মাদ্রিদ ডার্বি :

এদিকে প্রথম মাদ্রিদ ডার্বি অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে মুখোমুখি হবে রিয়াল। আর ২০১৭ সালের ৯ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে আসবে অ্যাটলেটিকো।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

পর্দা উঠলো ‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’- রিও অলিম্পিক ২০১৬... 'রিও অলিম্পিক ২০১৬' সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ পর্দা উঠলো রিও অলিম্পিক ২০১৬ ‘আ মুন্দ ভিভো’ বা নতুন বিশ্ব উপহার দেওয়ার স্লোগান নিয়ে প...
লাল-সবুজের পতাকা হাতে সিদ্দিকুর 'রিও অলিম্পিক ২০১৬' সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ 'রিও অলিম্পিক গেমস ২০১৬' এর মার্চপাস্টে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ দলের লা...
ইউরোপে সেরা তিনেও নেই মেসি খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬ গত বছর উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেও এবার ইউরোপের বর্ষসেরা ফুটবলারের তিনজনের সং...
গোলটা ছাড়া সবছিলো ম্যাচে Sports Desk, Ctgbarta24.com Friday, 5 August 2016, Published: 06:27:47 PM চট্টগ্রাম আবাহনীর রুবেল মিয়া কে আটকানোর চেষ্টা করছেন শেখ জামালের এনামুল। ...
সিদ্ধান্ত বদলে, আর্জেন্টিনা দলে ফিরছেন মেসি... Sports, Desk , Ctgbarta24.com Friday,  5 August,  2016 ,  Published 06:16:25  PM মাত্র চার দিন হলো দলের দায়িত্ব নিয়েছেন। বিশ্বকাপ বাছাইপর্বের খেলা...



Translate »