নিহতদের মধ্যে ১৭ বিদেশী, ৩ বাংলাদেশী

ctgbarta24.com

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

Published: 2016-07-02  10:14:48 PM BdST

Gulshan-fireing-800x499

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ২০ জনের মধ্যে নয়জনই ইতালির নাগরিক। এ ছাড়া সাতজন জাপানের ও একজন ভারতের নাগরিক রয়েছেন। বাকি তিনজন বাংলাদেশি।

রেস্তোরাঁয় জিম্মিদের মধ্যে ২০ জনকে হত্যা করা হয় বলে জানান, বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী। তবে এঁরা কে, কোন দেশের, তা দুপুর পর্যন্ত নিশ্চিত করেনি আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

তবে রাতে জাপান সরকার তাদের সাত নাগরিকের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। সন্ত্রাসী হামলায় ইতালির নয়জন নাগরিক আছেন বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলোনি।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, নিহত ইতালির নাগরিকদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। এঁরা হলেন: ভিন সেন জো, নাদিয়া বেনেদেত্তি, আদি, মার্কো, মারিয়া ও সিমনি।

এই ছয়জনই স্টুডিও টেক্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। ওই প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যবস্থাপক ফারুক আলম খতিব আজ শনিবার সকাল সোয়া ১০টায় ঘটনাস্থলে প্রথম আলোকে এই ছয়জনের নিখোঁজের কথা জানান। ফারুক আলম বলেন, তাঁদের প্রতিষ্ঠানে কর্মরত ওই ছয় ইতালীয় শুক্রবার রাতে ওই রেস্তোরাঁয় খেতে যান। তাঁরা যে দুটি গাড়িতে করে রেস্তোরাঁয় যান, সেই দুই গাড়ির চালক শরিক ও ভিনছং ফারুক আলমকে জানিয়েছেন, সেখানে গোলাগুলি শুরু হলে তাঁরা (চালকেরা) সেখান থেকে পালিয়ে যান। চালকেরা ইতালীয়দের ব্যাপারে আর কিছু জানাতে পারেনি।

নিহত এক ভারতীয় নাগরিক

নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষম স্বরা। গুলশানে আইএসের হামলায় তারিশি জৈন নামে ১৯ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়েছে। সুষমা তারিশির বাবা শ্রী সঞ্জীব জৈনের সঙ্গে কথাও বলেছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের ছাত্রী তারিশি ছুটিতে ঢাকায় এসেছিলেন। তাঁর বাবা-মা কর্মসূত্রে ঢাকায় থাকেন।

নিহতদের মধ্যে তিন বাংলাদেশি

নিহতদের মধ্যে বাংলাদেশি আছেন তিনজন। এঁরা হলেন, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেন, ঢাকার ইনস্টিটিউট অব এশিয়ান ক্রিয়েটিভস এর সাবেক পরিচালক ইশরাত আখন্দ এবং ল্যাভেন্ডার গ্রুপের মালিক মনজুর মোরশেদের নাতনি অবিন্তা কবীর।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার প্রত্যাহার... 'যাত্রী হয়রানির অভিযোগে' নিজস্ব ডেস্ক ।  ৩ আগস্ট ২০১৬ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীদের হয়রানীর অভিযোগে প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রত্য...
নতুন জেএমবি, জঙ্গি সংগঠনটির শীর্ষ নেতা ‘বড় হুজুর’... সিটিজি বার্তা২৪ ডেস্ক।  ৩ আগস্ট ২০১৬ নতুন জেএমবি জঙ্গি সংগঠনটি পুরনো জেএমবির ভগ্নাংশ। বলা হচ্ছে, সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর মূল হোতা নতুন ধারার এই...
বাবুল আক্তারের যোগদানে কোনও সমস্যা দেখছি না: স্বরাস্ট্রমন্ত্রী... সিটিজি বার্তা২৪ ডেস্ক ।  ৩ আগস্ট ২০১৬ পুলিশ সুপার বাবুল আক্তার ও স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের কর্মস্থ...
বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে বিএনপি... "যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদের" নোয়াখালী প্রতিনিধি | ৩ আগস্ট ২০১৬ মো: সেলিম (কবিরহাট): নোয়াখালী জেলার কবির হাটে সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদে...
জঙ্গি অর্ক সহ তিনজনের আইএস স্টাইলে ধারণকরা অডিওবার্তা... সিটিজি বার্তা২৪ ডটকম সেহজাদ রউফ অর্ক রাজধানীর কল্যাণপুরের 'জাহাজ-বাড়ির' জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের পর নানা 'জিহাদি' আলামতসহ কিছু অডিওক্লিপ পাও...



Translate »