বিপিএল ফুটবল উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ctgbarta24.com

সিটিজি বার্তা চট্টগ্রাম ।  ১৮ জুলাই ২০১৬

বিপিএল ফুটবল উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

চসিক সম্মেলন কক্ষে বিপিএল ফুটবল উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

নগরীর এম এ আজিজ ষ্টেডিয়ামে আগামী রবিবার থেকে অনুষ্ঠিত হবে জে বি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবললীগ ২০১৬। ১২ টি দলের অংশ গ্রহনে এম এ আজিজ ষ্টেডিয়ামে মোট ২০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়াও ফুটবল প্রিয় দর্শকদের উৎসাহ দিতে বুধবার প্রিমিয়ারলীগ উপলক্ষে এম এ আজিজ ষ্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭ টায় কনসার্ট অনুষ্ঠিত হবে।

কনসার্টে জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু সহ শীর্ষস্থানীয় ব্যান্ডদল গুলো অংশ নেবে কনসার্টে।

ঐতিহ্যবাহী চট্টগ্রামে জে বি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবললীগ ২০১৬ নির্বিঘ্নে পরিচালনার লক্ষে সোমবার (১৮ জুলাই) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে আইন শৃংখলা বাহিনী ও গোয়েন্দার সাথে বৈঠক করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

এসময় তিনি জে বি প্রিমিয়ার ফুটবললীগ উপলক্ষে কনসার্ট, খেলার ভেন্যু, খেলোয়াড়দের আবাসন, যাতায়াত, অনুশীলন সহ যাবতীয় বিষয়গুলো বৈঠকে উপস্থাপন করে সার্বিক নিরাপত্তার বিষয়ে আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিতদের মতামত জানতে চান।

বৈঠকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার পিপিএম, উপ পুলিশ কমিশনার সিটিএমবি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনুপম সাহা, এপিবিএন এর অতিরিক্ত এস পি শচীন চাকমা, র‌্যাব-৭ এর এ এস পি মোহাম্মদ জালাল উদ্দীন, ৮ বর্ডার গার্ডের অতিরিক্ত পরিচালক মেজর যায়েদ খলিল, চট্টগ্রাম মহানগর আনসার উত্তর জোনের কমান্ডেন্ট এ এস এম আজিম উদ্দিন, ডিজিএফ আই এর উপ-পরিচালক আকলাকুন আরেফিন, এন এস আই এর সহকারী পরিচালক মো. আশিকুর রহমান, ফায়ার সার্ভিসের ডিএডি মো. জসীম উদ্দিন, থানা আনসার কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলম, জে বি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবললীগ ২০১৬ এর আইন শৃংখলা কমিটির সদস্য সচিব অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য নোমান আল মাহমুদ, সিজেকেএস এর ফুটবল সম্পাদক মো. ইউসুফ, যুগ্ম সম্পাদক ডা. তিমির বরন চৌধুরী, সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সমন্বয় বৈঠকে সিএমএপি কমিশনার জে বি প্রিমিয়ার ফুটবল লীগের আইন শৃংখলা কমিটির আহবায়ক মো. ইকবাল বাহার পিপিএম বলেন, জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবললীগ নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে। খেলার মাঠ, খেলোয়াড়দের থাকার এলাকা, চলাচলের পথ, অনুশিলন সহ সব ক্ষেত্রে নিরাপত্তা বিধান করা হবে।

তিনি বলেন, পুলিশের বিভিন্ন স্তর, র‌্যাব, বিজিপি, আনসার সহ সকল বাহিন ীকে সমন্বয় করে ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসনের অরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা জেলা প্রশাসনের পক্ষে ম্যাজিষ্ট্রেট নিয়োগ সহ যাবতীয় কার্যক্রমে সহযোগিতার কথা জানান।

সভার সভাপতি সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, ১৯ জুলাই খেলায় অংশগ্রহণকারী টীম ব্যবস্থাপনা কমিটির সাতে সমন্বয় বৈঠক করে খেলার যাবতীয় তথ্য উপাদ্য ও খেলার সিডিউল পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্টদের নিকট পৌঁছে দেয়া হবে এবং খেলার টিকিট বিকী’র স্থান ও নিরাপদ স্থানে ঠিক করা হবে বলে জানান। মেয়র আসন্ন জে বি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবললীগ সুচারুভাবে নির্বিঘ্নে সম্পাদনে সর্ব মহলের সহযোগিতা কামনা করেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

রামুতে বাল্য বিয়ে বন্ধ নিয়ে, পুলিশ-জনতা সংঘর্ষ, আহত ২ পুলিশ... রামু প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট, ২০১৬ রামু জোয়ারিয়ানালা ম্যারেজ পার্ক কমিউনিটি সেন্টারে পুলিশ-জনতা সংঘর্ষ খালেদ হোসেন টাপু:  ক...
চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের শোক সিটিজিবার্তা২৪ডটকম,  প্রেস বিজ্ঞপ্তি শনিবার, ৬ আগস্ট ২০১৬ চসিক সাবেক শিক্ষা কর্মকর্তা দৌলতুর রহমান এর জানাজার নামাজে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়...
জাতীয় মৎস্য অবতরন কেন্দ্র পরিদর্শনে মেয়র নাছির ও বন্দর চেয়ারম্যান... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ চট্টগ্রাম নগরীর পাথরঘাটা বন্দরের জায়গায় নির্মাণাধীন জাতীয় মৎস্য অবতরন কেন্দ্র পরিদর্শন করছেন সি...
মসজিদ আল্লাহর ঘর, এ ঘর নির্মাণে সহযোগীরা বেহেস্তে যাবেন... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ আগ্রাবাদ টি এন্ড টি কলোনী জামে মসজিদ সম্প্রসারন কাজের উদ্বোধন করছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। চ...
মেয়র নাছির ও আজাদী সম্পাদক এম এ মালেক বৈঠক... চট্টগ্রাম সংবাদ, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ চট্টগ্রাম এর উন্নয়ন ও সম্ভাবনাময় বিশ্বমানের নগরী গড়ে তোলা, ব্যবসা-শিল্প, পর্যটন ও বিনিয়োগ ...



Translate »