আনোয়ারা থেকে ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার আটক ২

ctgbarta24.com

মঙ্গলবার,১৯ জুলাই ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageচট্রগ্রাম :: চট্রগ্রাম আনোয়ারা থেকে ১০ লাখ পিস ইয়াবা উদ্ধারে টেকনাফের ভূলু মাঝিসহ দুই জনকে আটক করেছে কোস্টগার্ড। গত সোমবার গভীর রাতে এ অভিযান চালানো হয়। আজ মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড পূর্ব জোনে সংবাদ সম্মেলন করে লে. কর্নেল (বিএনএ) জুলহাস ফয়সাল এ তথ্য জানান।
কোস্টগার্ড পূর্ব জোন সূত্রে জানায়, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা এলাকায় এক অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হল, টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার মৃত মোঃ আলীর ছেলে মো. হোসেন প্র: ভুলু মাঝি (৫৫) ও সীতাকুণ্ডের দয়াল হরি নাথ (৪০)। পরে কোস্টগার্ড জানতে পারে মিয়ানমার থেকে একটি বোটে আরও একটি বড় ইয়াবার চালান আসছে। এ খবরের ভিত্তিতে সন্দেহজনক বোটটিকে আটকের চেষ্টা করা হলে পাচারকারীরা পারকি উপকূলে বোটটির তলা ফুটো করে পালিয়ে যায়। এসময় পরিত্যক্ত বোটটির পাঁচটি বস্তায় ৯ লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া গেছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা বলে জানায়। আটকদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম কাউসার বলেন, গোপন সংবাদে খবর পেয়ে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের পাশাপাশি আটক দুজনকে আনোয়ারা থানায় হস্তান্তর করা মামলা করা হয়েছে।
উল্লেখ্য যে, ইয়াবা পাচারকারীরা সাগর পথকে নিরাপদ রুট হিসাবে বেচে নিয়েছে। মিয়ানমার থেকে বড় বড় ইয়াবার চালার ট্রলার যোগে নিয়ে উপকূলীয় এলাকা থেকে খালাস করছেন। এ ইয়াবা রোধে সাগরে প্রশাসনের নজরদারী বৃদ্ধির দাবী করছেন এলাকাবাসী।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নোয়াখালীতে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত... শুক্রবার, ০৫ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  মোঃ সেলিম, নোয়াখালী প্রতিনিধি ঃ সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদের বিরুদ্দে নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে মত...
রামু বসুন্ধরা এমিউজম্যান্ট ক্লাবে শুটিংয়ে দুস্কৃতিকারীদের হামলায় আহত ৩, গ্রেফতার ৩... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম খালেদ হোসেন টাপু,রামু : কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি চাইন্দায় অবস্থিত বসুন্ধরা এমিউজম্যান্ট...
ঝিনাইদহের ঢাকা-কালীগঞ্জ রোডে রয়েল পরিবহনে দুদ্ধর্ষ ডাকাতি, আহত ৬... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ঢাকা থেকে দর্শনাগামী রয়েল পরিবহনের একটি এসি বাসে ডাকাতির ...
ঝিনাইদহে শাটারগান অস্ত্রসহ যুবক আটক বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ শহরের হামদহ খন্দকার পাড়ার নিখোঁজ শিক্ষক মিনারুল ইসলামকে (৩২) অস্ত্রসহ আটক কর...
নতুন জেএমবি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা ‘বড় হুজুর’... নিউজ ডেস্ক,  সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার,  ৪ আগস্ট, ২০১৬   রাশেদুল করিম: নতুন জেএমবি জঙ্গি সংগঠনটি পুরনো জেএমবির ভগ্নাংশ। বলা হচ্ছে, সাম্প্...



Translate »