নিজস্ব ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ১৬ জুলাই ২০১৬
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা, সাবেক গণ পরিষদ ও সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইসহাক মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত অসুস্থ। তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
শুক্রবার দুপুরে নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসারত প্রবীণ জননেতা মো. ইসহাক মিয়াকে দেখতে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
তিনি ম্যাক্স হাসপাতালে অসুস্থ প্রবীণ এ নেতার শয্যাপাশে কিছু সময় অবস্থান করে তাঁর চিকিৎসার এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। মেয়র আল্লাহর দরবারে মো. ইসহাক মিয়ার আশু রোগমুক্তি কামনা করেন। এ সময় আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



You must log in to post a comment.