ইসলামকে ধ্বংস করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে : আ ক ম মোজাম্মেল হক

ctgbarta24.com

মুহাম্মদ আতিকুর রহমান, সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ১৬ জুলাই ২০১৬

ইসলামকে ধ্বংস করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে : আ ক ম মোজাম্মেল হক

ইসলামকে ধ্বংস করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে : আ ক ম মোজাম্মেল হক

গাজীপুর প্রতিনিধি ঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ইসলামকে ধ্বংস করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। মানুষ হত্যা করে ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। বিপথগামী কিছু লোক ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

শনিবার (১৬ জুলাই) দুপুরে গাজীপুরে “সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াতকে সঙ্গে নিয়ে কোনো প্রকার জাতীয় ঐক্য হবে না। যারা গুলশানের ঘটনাকে বিপ্লব বলে আখ্যায়িত করে তাদের সঙ্গে কোনো দিনও ঐক্য হতে পারে না।

গাজীপুর জেলা শহরের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটরিয়ামে ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদ হাসান।

এসময় বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাওলানা মনিরুজ্জামান, গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, গাজীপুর জজ কোর্টের পিপি এডভোকেট হারিছ উদ্দিন আহমদ, এডভোকেট নূরুল আমিন, মাওলানা সামসুল হক ও মাওলানা মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ইতিহাসে ও ঐতিহ্যের সাক্ষী আনোয়ারার ঐতিহাসিক ছুরুত বিবির মসজিদ... শুক্রবার, ০৫ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  রেজাউল সাজ্জাদ : আনোয়ারা স্বাস্হ্য কমপ্লেক্স পেরিয়ে সামান্য দক্ষিণে গেলেই আমীর মোহাম্মদ চৌধুরীর বিশাল ...
রামুতে কৃষক নুরুল কবিরের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত... শুক্রবার, ০৫ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  প্রেস বিজ্ঞপ্তি কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা মৌলভীপাড়ার কৃষক নুরুল কবিরের উপর বর্বরচিত হামলার ...
মনপুরায় জোয়ারে ভেসে আসা হরিণ শাবক উদ্ধার... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  সাইফুদ্দিন ছোটন, ভোলা : মনপুরার জোয়ারে ভেসে আসা একটি হরিণ শাবক উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ৩ ...
বগুড়ায় জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আল আমিন মন্ডলঃ ‘জঙ্গিবাদ-সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াও বাংলাদেশ’ ও ‘সন্ত্রাস ন...
গাবতলীতে ইউপি চেয়ারম্যান মাহবুবুরকে ফুলেল সংবর্ধনা... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আল আমিন মন্ডলঃ বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান শিক্ষক মোঃ মাহবুবুর...



Translate »