সিটিজি বার্তা২৪ । জুলাই ২০, ২০১৬
মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজারঃ
কক্সবাজারে নতুন জেলা ও দায়রা জজ পদে যোগদান করেছেন মীর শফিকুল আলম।
আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ১৮ জুলাই কক্সবাজারে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হিসেবে যোগদান করে ১৯ জুলাই থেকে বিচারিক কার্যক্রম শুরু করছে বলে জানা গেছে।
নবাগত জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এর আগে ঢাকা জুডিশিয়াল ট্রেনিং ইনষ্টিটিউটরের পরিচালক পদে কর্মরত ছিলেন।
নতুন জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম ১৮ জুলাই কক্সবাজার বিমান বন্দরে পৌছলে কক্সবাজার শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুল আলম,অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ ওসমান গণি ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ সহ অন্যান্যরা তাকে স্বাগত জানান।
উল্লেখ্য,কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের সাবেক বিচারক মোহাম্মদ সাদিকুল ইসলাম তালুকদারকে সরকার গত ২৪ শে ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করেন।
এরপর পদটি খালি হয়ে যাওয়ায় জেলা জজ আদালতের বিচারিক কার্যক্রম বিঘিন্ন ঘটে।তাই কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ইতিপূর্বে নতুন জেলা ও দায়রা জজ নিয়োগ দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।



You must log in to post a comment.