গাজীপুর প্রতিনিধি। ১৬ জুলাই ২০১৬
মুহাম্মদ আতিকুর রহমান আতিক : গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী নতুনবাজার এলাকা থেকে ২০ পুড়িয়া হেরোইনসহ মমিনুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
১৪ জুলাই বৃহস্পতিবার রাতে কাশিমপুর কারাগার রোড থেকে তাকে আটক করা হয়। আটককৃত মমিনুল রাজশাহীর গোদাগাড়ির আলাউদ্দিনের ছেলে।
কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, মমিনুল দীর্ঘদিন ধরে কোনাবাড়ী ও আশপাশ এলাকায় মাদক বিক্রি করে আসছিল।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশিমপুর কারাগার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



You must log in to post a comment.