সিটিজি বার্তা২৪ । ২০ জুলাই ২০১৬
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে ১৮ জুলাই ২০১৬ খ্রি.সোমবার বিকেলে নগরীর ডেলিভারেট বাংলাদেশের কার্যনির্বাহী সংসদ ও সদস্যদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়।
এ উপলক্ষে সংগঠনের অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত এক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারন সম্পাদক মো. আবদুর রহিম।
অনুষ্ঠানে কবি আসিফ ইকবাল, সাখাওয়াত হোসেন সওকত, অনিক বড়ুয়া, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য বোরহান উদ্দিন গিফারী, মো. জোবায়েদ, ডেলিভারেট বাংলাদেশের সভাপতি মো. রকিবুল ইসলাম, সাধারন সম্পাদক আহমেদ আশরাফ আবির, সহ সভাপতি তাইফ চৌধুরী, সহ সাধারন সম্পাদক খাইরুল, সাংগঠনিক সম্পাদক অন্ধতন বড়ুয়া সহ অন্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক মো. আবদুর রহিম বলেন, শুধু প্রতিভা থাকলেই সমাজে প্রতিষ্ঠা লাভ করা যায় না। বই পড়ে জ্ঞান অর্জন করে।লব্ধ জ্ঞানের আলোতে সমাজ ও দেশকে আলোকিত করতে হবে।
তিনি বলেন, আলোকিত ও আদর্শবান মানুষ হতে হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে হবে। তাঁর নিজ লেখা অসমাপ্ত আত্মজীবনী পড়ে জীবনকে আলোকিত করার উপর গুরুত্বারোপ করেন জনাব আবদুর রহিম। পরে তিনি ডেলিভারেট বাংলাদেশের নেতৃবৃন্দের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন।



You must log in to post a comment.