সিটিজিবার্তা টোয়েন্টিফোর.কম। ১৮ জুলাই ২০১৬
চট্টগ্রাম : ক্লিন সিটির মিশন বাস্তবায়নের প্রত্যয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন নগরীর ৪১ টি ওয়ার্ডে ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ অভিযান শুরু করতে যাচ্ছেন। এ কর্মসূচির আওতায় ১ আগষ্ট ২০১৬ খ্রি. থেকে নগরীর ৭ টি ওয়ার্ডে ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ কার্যক্রম চালু হচ্ছে।
সোমবার (১৮ জুলাই) বিকেলে নগরীর ৭, ৮, ১৫, ২২, ২৩, ৩১ও ৩৬ নং ওয়ার্ড এলাকার দোকান পাট ও বিভিন্ন শ্রেনীর ব্যবসায়ী এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও ২১ নং জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন সভাপতিত্ব করেন।
ব্যবসায়ী ও ব্যবসায়ীনেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নাগরিক সেবার স্বার্থে নগরীকে ক্লিন সিটিতে পরিনত করার অঙ্গীকার বাস্তবায়ন করতে চাই। ইতোপূর্বে ক্লিন সিটি ও পরিবেশ সুরক্ষার স্বার্থে রাতে আবর্জনা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়। সম্মানিত নাগরিকদের নিকট এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেও শতভাগ সফলতা আসেনি। বর্জ্য অপসারনে শতভাগ সফলতার লক্ষ্য বাস্তবায়নে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারনের কর্মসুচি গ্রহন করা হয়েছে।
মেয়র বলেন, এ কর্মসুচি বাস্তবায়নে বছরে প্রায় ৩০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। ব্যয়বহুল হলেও নাগরিক স্বার্থে অতিরিক্ত ২ হাজার লোকবল, ২ হাজার নতুন ভ্যান গাড়ী ও ১০ লক্ষ বিন ক্রয় করেই ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারন করা হবে। তিনি তার এ কর্মসুচি সফল বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়ে বলেন, প্রতিটি ঘর বাড়ী, দোকান পাটে বিন সরবরাহ করা হবে। নির্ধারিত সময়ে বিনগুলো থেকে বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং করা হবে। মেয়র কাঁচা বাজার আড়তদার সহ বাজারের দোকানদার সকলকেই তাদের দ্বারা সৃষ্ট আবর্জনা সংরক্ষন করে নিদ্দিষ্ট সময়ে চসিকের সেবকদের বুঝিয়ে দিতে হবে।
মতবিনিময় সভায় ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এর গৃহিত কর্মসুচি শতভাগ সফল বাস্তবায়নে সর্বাতœক সহযোগিতার আশ্বাস সহ তাদের সুনিদ্দিষ্ট প্রস্তাবনা মেয়রের নিকট উপস্থাপন করেন।
মতবিনিময় সভায় রেয়াজুদ্দিন বাজার ব্যবসায়ী কাঁচা বাজার ও আড়তদার সমিতি, ফলমুন্ডি আড়তদার সমিতি, তামাকুন্ডি ব্যবসায়ী সমিতি সহ ৭, ৮, ১৫, ২২, ২৩, ৩১ ও ৩৬ নং ওয়ার্ডের সর্বস্তরের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, মো. গিয়াস উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, মো. হাবিবুল হক, এস এম এরশাদুল্লাহ, মো. সলিম উল্লাহ, মো. মোরশেদ আলম, মো. মোবারক আলী, সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, মিসেস জেসমিন পারভিন জেসি, মিসেস নিলু নাগ, মিসেস ফেরদৌসি আকবর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. শফিউল আলম, সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, সিটি ম্যাজিষ্ট্রেট মিসেস সনজীদা শারমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ সফিকুল মন্নান সিদ্দিকী, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সিটি মেয়র বলেন, ৩১ ডিসেম্বর এর মধ্যেই ৪১ টি ওয়ার্ডেই ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারন কার্যক্রম পরিপূর্ণভাবে চালু করা হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রেয়াজুদ্দিন বাজার বণিক সমিতির সভাপতি মো. মাহবুবুল আলম, তামাকুমুন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবদুল খালেক, রেয়াজুদ্দিন বাজার ইউনিট আওয়ামীলীগ সভাপতি সৈয়দ নুরুল আকবর, মহিউদ্দিন ও জলিল ম্যান সন বণিক সমিতির সভাপতি মো. নুরুল কবির, সাধারন সম্পাদক পিযুষ বড়ুয়া, দেওয়ানহাট কাঁচা বাজার সমিতির সভাপতি মো. ইমতিয়াজ, সাধারন সম্পাদক মো. রাশেদুল আনোয়ার, রৌফাবাদ ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব মো. এনামুল হক, সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, রেয়াজুদ্দিন বাজার আড়তদার কল্যান সমিতির সাধারন সম্পাদক এ এম সাইফুদ্দিন, চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো. নাজিম উদ্দিন, বৃহত্তর রেয়াজুদ্দিন বাজার হোটেল মালিক সমিতির সভাপতি ইলিয়াছ আহমেদ ভুঁইয়া, জলসা মার্কেট মালিক সমিতির সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম, রেয়াজুদ্দিন মধ্যম মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিপংকর দাশ, জাকির হোসেন রোড ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক মো. অহিদ চৌধুরী মুক্তি, সুপারীওয়ালা পাড়া বউ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুর রহমান বাল্লা, সাধারন সম্পাদক মো. সালা উদ্দিন, আমিন কলোনী ব্যবসায়ী সমিতির সভাপতি খলিল মিয়া, চৌধুরী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুর রহমান, মোহাম্মদ নগর ব্যবসা কল্যান পরিষদের সিনিয়র সহ সভাপতি এনামুল হক রাশেদ, সাধারন সম্পাদক এরশাদ হোসেন, বিবিরহাট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো. সালা উদ্দিন, জয় পাহাড় হউজিং ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, গোলাম রসুল মার্কেট বণিক সমিতির সাধারন সম্পাদক মো. আকবর সহ অন্যরা। কাজীর দেউরী মহল্লা কমিটির সর্দার মো. সেকান্দর কবির, মো. ফিরোজ আনোয়ার, সফিনা বিতান ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মো. নুরুল আলম চৌধুরী, কাজীর দেউরী বাজার সমিতির সাধারন সম্পাদক এম এ রাজ্জাক, নিমতলা ইংয় ষ্টার ক্লাবের সভাপতি মো. ফারুক মিয়া সহ অন্যরা বক্তব্য রাখেন।



You must log in to post a comment.