দানবীর মৃদুল কান্তি দে’র আদর্শ অনুকরন করলে সমাজ এগিয়ে যাবে : রানা দাশগুপ্ত

ctgbarta24.com

সিটিজিবার্তা২৪ডটকম । ১৬ জুলাই ২০১৬

দানবীর মৃদুল কান্তি দে’র আদর্শ অনুকরন করলে সমাজ এগিয়ে যাবে : রানা দাশগুপ্ত

চট্টগ্রাম : দানবীর মৃদুল কান্তি দে’র ২য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে এক স্মরণ সভা স্থানীয় জে এম সেন হলে দানবীর মৃদুল কান্তি দে সুহৃদ সংঘের সভাপতি ও বিশিষ্ঠ রাজনীতিবিদ বাবু ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর এডভোকেট রানা দাশগুপ্ত।

প্রধান আলোচক ও বক্তা বিশিষ্ঠ শিক্ষাবিদ, হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্ঠান ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য অধ্যাপক রনজিত কুমার দে, মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মাননীয় মেয়র ও শ্রী শ্রীজন্মাষ্টমী উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি বাবু দেবাশীষ পালিত। বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র, শ্রী শ্রী জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক এড.তপন দাশ, বিশিষ্ঠ ধর্মতত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, প্রবত্তক ইসকনের অধ্যক্ষ লীলারাজ ব্রক্ষচারী ও প্রয়াত মৃদুল দে’র সহ ধর্মীনি চিত্র রানী দে। সভায় স্বাগত ভাষন প্রদান করেন দানবীর মৃদুল কান্তি দে সুহৃদ সংঘের সাধারন সম্পাদক বাবু সুবোধ কুমার দত্ত। শ্রী দেবপ্রত দে দেবু’র সঞ্চালনায় সভায় আশির্বাদ বাণী প্রদান করেন শ্রীমত্ত লীলারাজ ব্রক্ষচারী ও ইসকনের সন্যাসীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এড. রানা দাশগুপ্ত বলেন, দানবীর মৃদুল দে স্মরন সভা অনুষ্ঠান সার্থক হবে যদি মৃদুল দে’র মত সমাজে আরও স্বধর্ম পরিপোষক সৃষ্টি হয়।নিজেদের ধর্মীয় ও সামাজিক অধিকার আদায়ের লক্ষ্যে সাহসী মানুষ সৃষ্টি হয়। এড. রানা দাশ গুপ্ত স্মরণ সভায় উপস্তিত সবাইকে উদ্দেশ্য করে সমাজ যাতে নেতৃত্ব শুন্য না হয় সেদিকে লক্ষ রাখার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। তিনি আরো বলেন, শুধু সংখ্যালঘু জনগোষ্টি নয় পুরো বাঙালী জাতি এক গভীর সংকটে মুখোমুখি। তিনি এ সংকটে সংখ্যালঘু জনগোষ্টি বেশী ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা দেখছেন।

তবে সাহসের সাথে ঐক্যবদ্ধ হয়ে এ সংকট মোকাবেলা করতে হবে। তিনি সার্বজনীন ঐক্য গড়ে তোলে এ সংকট থেকে উত্তরণ আশা করেন। ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক রনজিত কুমার দে প্রয়াত মৃদুলদের বিভিন্ন সংগঠনে বিশাল অবদানের জন্য স্মরণ করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদ গঠনে মৃদুল দে’র আর্থিক সহযোগিতা সহ কার্যকর অংশগ্রহনের ইতিহাস তুলে ধরেন।

সমাবেশ শেষে সুহৃদ সংঘের পক্ষ থেকে শ্রোতাদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আসাদগঞ্জ ও খাতুনগঞ্জ এলাকার আশপাশে নিরাপত্তা জোরদার করার দাবি... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে ৪ আগষ্ট বৃহষ্পতিবার বিক...
বিলবোর্ড অপসারনের ফলে নৈসর্গিক সৌন্দর্য চট্টগ্রাম ফিরে পেয়েছে : সিটি মেয়র... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে চট্টগ...
চসিকের আবর্জনা সংগ্রহ অভিযানে যুক্ত হলো দেশ ইন্টারন্যাশনাল... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন নগরীর পরিচ্ছন্ন পরিবেশ সুরক্ষা...
‘আপনারা মহিউদ্দিন এবং নাছিরের কর্মী নন, আমরা সবাই শেখ হাসিনার কর্মী’... সিটিজিবার্তা২৪ডটকম । ৪ আগস্ট ২০১৬ চট্টগ্রামে পুরাতন চান্দগাঁও থানার সামনে ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী ধারাবাহিক কর্মসূচি পদযাত্রাপূর্বক সমাবেশ বক্তব্য র...
এ বছরেই শুরু ‘কর্ণফুলী টানেলের নির্মাণকাজ’... নিজস্ব প্রতিবেদক ।  ৪ আগস্ট ২০১৬ "কর্ণফুলী টানেল" চট্টগ্রাম: কর্ণফুলী টানেলের এপ্রোচ সড়ক "চিটাগাং সিটি আউটার রিং রোড" নির্মাণে ভূমি অধিগ্রহণের প্রস...



Translate »