চট্টগ্রাম সংবাদ ডেস্ক । ১২ জুলাই ২০১৬
নগরীর খুলশী থানা পুলিশ কর্তৃক দুর্ধর্ষ বোমাবাজ ও শিবির ক্যাডার মোঃ তাফসিরুল মোমেনিন ওরফে আফসার ওরফে তৌসিফ গ্রেপ্তার
অদ্য ১২ জুলাই সকাল ৭ টায় খুলশী থানাধীন ১৩নং পাহাড়তলী ওয়ার্ড বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর সাধারণ সম্পাদক মোঃ তাফসিরুল মোমেনিন ওরফে আফসার ওরফে তৌসিফ (১৮) পিতা: সেলিম পাটোয়ারী সাং: সেগুনবাগান জামে মসজিদের পূর্ব পাশ, থানা: খুলশী, জেলা: চট্টগ্রাম কে স্পেশাল ট্র্ইাবুনাল ২১৪/১৫,পাহাড়তলী থানার মামলা নং-১২(১১)১৩/জিআর নং-৭৩/১৩ ধারা বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৩ এর ধারায় খুলশী থানা পুলিশের এএসআই মোঃ হিরন মিয়ার নেতৃত্বে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য যে, মোঃ তাফসিরুল মোমেনিন ওরফে আফসার ওরফে তৌসিফ ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক জামায়াত সমর্থিত বোমারু কাউন্সিলর মোঃ মাহফুজুল আলম মাহফুজের অনুসারী।
সে দীর্ঘ দিন বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম ব্যবহার করে সরকার ও রাষ্ট্র বিরোধী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। স্পেশাল ট্র্ইাবুনাল ২১৪/১৫,পাহাড়তলী থানার মামলা নং-১২(১১)১৩/জিআর নং-৭৩/১৩ ধারা বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৩ এর ধারায় তার নাম মোঃ আফসার থাকলেও তার প্রকৃত নাম মোঃ তাফসিরুল মোমেনিন।
দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় খোজ করে আসছিল কিন্তু অদ্য সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
এসময় জামায়াত শিবিরের অন্যান্য ক্যাডাররা তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়। আগামীকাল ১৩ জুলাই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন), মেট্রোপলিটন আদালত এর মাধ্যমে বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আদালতে সোপর্দ করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি
বার্তা প্রেরক
(মোঃ হিরন মিয়া)
এএসআই
খুলশী থানা
সিএমপি, চট্টগ্রাম।
মোবা:০১৮৫৯-৮৫৪৫২৭, ০১৯৮৪-৪০১৯২৭



You must log in to post a comment.