নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

ctgbarta24.com

সিটিজি বার্তা২৪, চট্টগ্রাম ডেস্ক ।  জুলাই ২০, ২০১৬

নন্দিত-কথা-সাহিত্যিক-হুমায়ূন-আহমেদের-মৃত্যু-বার্ষী-1600x611

বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের আয়োজনে মঙ্গলবার ১৯ জুলাই বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সমকালিন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান পুরুষ কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারন সম্পাদক মো. আবদুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন, সাবেক ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন, মহানগর ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন গিফারী, জোবায়ের বাসার, ইমরান হোসেন জনি, মইদুল, জামাল, আবদীন, তুহিন, আশিক, ঝিংপুক সেতু, নাহিদ, ইমতিয়াজ উদ্দীন সায়মন, সাদ্দাম হোসেন, অভিদে রাজ, ইমদাদুল রহমান রিয়াদ, মো. ইফতেখার উদ্দিন ইফতি, মো. জিয়াউল হায়দার চৌধুরী, সৈকত চৌধুরী ও সায়মুন চৌধুরী সহ অন্যরা। সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক মো. আবদুর রহিম বলেন, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ আজীবন নিরন্তর লিখে গেছেন। তার রচনায় কল্পনা, বাস্তবতা, বিজ্ঞান চেতনা, রহস্যময়তা, হাস্যরস, মরমীবাদ সহ পাঠকের হৃদয় জয় করা লিখার কারনেই খুবই জনপ্রিয় ছিলেন।

তিনি বলেন, মধ্যবিত্ত বাঙালির আনন্দ বেদনার অপরুপ রূপকার ছিলেন হুমায়ুন আহমেদ।

জনাব আবদুর রহিম বলেন, বহুমূখি প্রতিভার এ প্রবাদ পুরুষের মহান মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর লিখা রয়েছে। হুমায়ুন আহমদের রচনা, নাটক,চলচিত্র সবকিছুতেই বাংলার মানুষের হৃদয়ের কথা ছিল। তাঁর সাহিত্য অনাগত কালের জন্য দূর্লভ দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বর্তমান প্রজন্মকে হুমাযুন আহমেদ এর সাহিত্য নিয়ে গবেষনার আহবান জানান।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আসাদগঞ্জ ও খাতুনগঞ্জ এলাকার আশপাশে নিরাপত্তা জোরদার করার দাবি... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে ৪ আগষ্ট বৃহষ্পতিবার বিক...
বিলবোর্ড অপসারনের ফলে নৈসর্গিক সৌন্দর্য চট্টগ্রাম ফিরে পেয়েছে : সিটি মেয়র... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে চট্টগ...
চসিকের আবর্জনা সংগ্রহ অভিযানে যুক্ত হলো দেশ ইন্টারন্যাশনাল... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন নগরীর পরিচ্ছন্ন পরিবেশ সুরক্ষা...
‘আপনারা মহিউদ্দিন এবং নাছিরের কর্মী নন, আমরা সবাই শেখ হাসিনার কর্মী’... সিটিজিবার্তা২৪ডটকম । ৪ আগস্ট ২০১৬ চট্টগ্রামে পুরাতন চান্দগাঁও থানার সামনে ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী ধারাবাহিক কর্মসূচি পদযাত্রাপূর্বক সমাবেশ বক্তব্য র...
এ বছরেই শুরু ‘কর্ণফুলী টানেলের নির্মাণকাজ’... নিজস্ব প্রতিবেদক ।  ৪ আগস্ট ২০১৬ "কর্ণফুলী টানেল" চট্টগ্রাম: কর্ণফুলী টানেলের এপ্রোচ সড়ক "চিটাগাং সিটি আউটার রিং রোড" নির্মাণে ভূমি অধিগ্রহণের প্রস...



Translate »