বহুল আলোচিত এইট মার্ডারে নিহতদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে নগর ছাত্রলীগ

ctgbarta24.com

চট্টগ্রাম ।  ১২ জুলাই ২০১৬

বহুল আলোচিত এইট মার্ডারে নিহতদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে নগর ছাত্রলীগ

চট্টগ্রামে বহুল আলোচিত এইট মার্ডারে নিহত সাবেক ছাত্রলীগ নেতাদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো নগর ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দররা।

২০০০ সালে ১২ জুলাই বহদ্দারহাটে জামাত-শিবিরের ক্যাডারদের হাতে ৮ ছাত্রলীগ নেতার এই নিশংস ট্যাজেডি বহুল আলোচিত চট্টগ্রামের এইট মার্ডারে নিহতদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে নগর ছাত্রলীগেরর সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দরা।

২০০০ সালের ১২ জুলাই চট্টগ্রামের শেরশাহ পলিটেকনিক্যাল এলাকা থেকে মাইক্রোবাসে ছাত্রলীগের নেতাকর্মীরা বাকলিয়াস্থ সরকারী কমার্শিয়াল ইনষ্টিউটিট (বর্তমানে বাকলিয়া সরকারী কলেজ) যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল দলীয় কর্মসূচিতে যোগদান করা। গাড়ীটি বহদ্দারহাট পুকুরপাড় এলাকায় আসলে আরেকটি মাইক্রোবাস তাদের সামনে এসে গতিরোধ করে। গতিরোধ করার মূর্হূতের মধ্যেই জামাত শিবিরের চিহ্নিত ক্যাডাররা ব্রাসফায়ার শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীদের গাড়ীর উপর। এ সময় একে একে গাড়ীর ভিতরেই মৃত্যুর সাথে লুটিয়ে পড়ে ৮ ছাত্রলীগ নেতাকর্মী।

তারা যথাক্রমে কমার্শিয়াল ইনষ্টিটিউট (পলিটেকনিক্যাল এলাকাস্থ) ছাত্র সংসদের ভিপি হাসিবুর রহমান হেলাল, রফিকুল ইসলাম সোহাগ, আমিনুল হক বাবু, আবুল কাসেম, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর হোসেন, মনু মিয়া, জাহেদুল ইসলামকে নির্মম ভাবে হত্যা করা হয়।

আজকের এই দিনে তাদের স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার বিভিন্ন কর্মসূচির মধ্যে সকালে কালো ব্যাচ ধারন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাচ ধারন ও শোক র‌্যালি এবং বাদে জোহর কদম মোবারক মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে বায়েজিদ বোস্তামীস্থ কবরস্থানে শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর সাবেক ছাত্রনেতা নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আবদুল আল মামুন, ইয়াছির আরাফাত, ফয়সাল বাপ্পী, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিক, রেজাউল আলম রনি, রোকন উদ্দিন রানা, মহিউদ্দিন মাহি, সরওয়ার আলম, মো. শাকিল, মো. কাইছার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল, মঈনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়ার, সম্পাদক মন্ডলীর সদস্য ইমরান আলী মাসুদ, রাশেদুল ইসলাম, হুমায়ন কবির, ওমর ফারুক সুমন, ফাহাদ আনিছ ও অভি চৌধুরী প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

রামুতে বাল্য বিয়ে বন্ধ নিয়ে, পুলিশ-জনতা সংঘর্ষ, আহত ২ পুলিশ... রামু প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট, ২০১৬ রামু জোয়ারিয়ানালা ম্যারেজ পার্ক কমিউনিটি সেন্টারে পুলিশ-জনতা সংঘর্ষ খালেদ হোসেন টাপু:  ক...
চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের শোক সিটিজিবার্তা২৪ডটকম,  প্রেস বিজ্ঞপ্তি শনিবার, ৬ আগস্ট ২০১৬ চসিক সাবেক শিক্ষা কর্মকর্তা দৌলতুর রহমান এর জানাজার নামাজে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়...
জাতীয় মৎস্য অবতরন কেন্দ্র পরিদর্শনে মেয়র নাছির ও বন্দর চেয়ারম্যান... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ চট্টগ্রাম নগরীর পাথরঘাটা বন্দরের জায়গায় নির্মাণাধীন জাতীয় মৎস্য অবতরন কেন্দ্র পরিদর্শন করছেন সি...
মসজিদ আল্লাহর ঘর, এ ঘর নির্মাণে সহযোগীরা বেহেস্তে যাবেন... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ আগ্রাবাদ টি এন্ড টি কলোনী জামে মসজিদ সম্প্রসারন কাজের উদ্বোধন করছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। চ...
মেয়র নাছির ও আজাদী সম্পাদক এম এ মালেক বৈঠক... চট্টগ্রাম সংবাদ, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ চট্টগ্রাম এর উন্নয়ন ও সম্ভাবনাময় বিশ্বমানের নগরী গড়ে তোলা, ব্যবসা-শিল্প, পর্যটন ও বিনিয়োগ ...



Translate »