আতিকুর রহমান আতিক, সিটিজিবার্তা২৪ডটকম
বুধবার, ২০ জুলাই ২০১৬
গাজীপুর প্রতিনিধি ঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরীক্ষা ২২ জুলাই শুক্রবার থেকে শুরু হচ্ছে। সারাদেশে ২১৬টি পরীক্ষা কেন্দ্রে সেমিস্টার ভিত্তিক এ পরীক্ষায় সর্বমোট ২ লাখ ৩৬ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
যার মধ্যে ১ লাখ ৩৫ হাজার ২৯০ জন পুরুষ এবং ১ লাখ ১ হাজার ২৮৪ জন নারী পরীক্ষার্থী। প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে।
শুক্র ও শনিবার সকাল ও বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ২১ অক্টোবর।
২০ জুলাই বুধবার বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



You must log in to post a comment.