বোয়ালখালীর ইউএনও ভবনে ‘ব্যবসা প্রতিষ্ঠান’, মালিক সরকারী কর্মচারী

ctgbarta24.com

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ১৬ জুলাই ২০১৬

image

বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার ভবনের ভেতরে রয়েছে ২টি ব্যবসা প্রতিষ্ঠান। একটির নাম উপজেলা ফটোস্ট্যাট এন্ড কম্পিউটার এবং অপরটির নাম জেসমিন ফটোস্ট্যাট। ফটোকপি ও স্টেশনারীর ব্যবসা করা হয় এ দুটি প্রতিষ্ঠানে।

সপ্তাহের শুক্র ও শনিবার এবং সরকারী বন্ধের দিন উপজেলা অফিস সমূহ বন্ধ থাকলেও সংরক্ষিত এলাকার ভেতরে অবস্থিত কম্পিউটার দোকান ২টির জন্য খোলা রাখতে হয় উপজেলার মেইন গেইট। ফলে বন্ধের দিন সেখানে বাইরের মানুষ যাতায়াত করতে পারে অবাধে ।

এসব প্রতিষ্ঠানে কম্পোজ ও ফটোকপি করতে গিয়ে সরকারী গুরুত্বপূর্ন নথী হারানোর ও অফিসের গোপনীয়তা ফাঁস হওয়ার আশঙ্কায় থাকেন ওই ভবনে থাকা উপজেলার বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তারা। একই সাথে এদুটি দোকানের কারণে ওই ভবনে অবাধ চলাফেরার করে সাধারণ জনগণ। ফলে নিরাপত্তা হীনতায় শংকিত থাকেন সরকারী কর্মকর্তারা।

উপজেলা সদরে অবস্থিত ইউএনও ভবনে রয়েছে ইউএনও অফিস। এছাড়াও ওই ভবনে রয়েছে উপজেলা চেয়ারম্যান অফিস, ভাইস চেয়ারম্যান অফিস ও উপজেলা নির্বাচনের অফিস, স্থানীয় প্রকৌশল অফিস, সমবায় অফিস, কৃষি অফিস, যুব উন্নয়ন অফিস, মৎস কর্মকর্তার অফিস, নির্বাচন অফিস, শিক্ষা কর্মকর্তার অফিসসহ একাধিক অফিস।

এসব প্রতিষ্ঠানে কম্পিউটার, ফটোকপি মেশিন থাকার পরও সেবা নিতে আসা জনগণকে ওই দুটি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কম্পোজ, ফটোকপি এবং অন্যান্য কাগজপত্র ক্রয় করতে বাধ্য করে একশ্রেণির কর্মচারী।

image

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে দোকানের মালিক উপজেলা চেয়ারম্যান অফিসের কম্পিউটার অপারেটর মো. শওকত আলম।

জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান অফিসের কম্পিউটার অপারেটর মো. শওকত আলম বলেন, ‘সব নিয়ম কানুন মেনেই তিনি এ দোকান নিয়েছেন। সরকারী কর্মচারী এভাবে দোকানের মালিক হতে পারে কিনা জানতে চাইলে তিনি নীরব থাকনে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুবুল আলম বলেন, ‘কাগজপত্র না দেখে কিছু বলতে পারছি না। বিস্তারিত জানতে একদিন অফিসে এসে কথা বলুন।

উপজেলা চেয়ারম্যান আতাউল হকও বলেন, ‘এব্যাপারে কিছুই জানেন না । তবে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আসাদগঞ্জ ও খাতুনগঞ্জ এলাকার আশপাশে নিরাপত্তা জোরদার করার দাবি... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে ৪ আগষ্ট বৃহষ্পতিবার বিক...
বিলবোর্ড অপসারনের ফলে নৈসর্গিক সৌন্দর্য চট্টগ্রাম ফিরে পেয়েছে : সিটি মেয়র... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে চট্টগ...
চসিকের আবর্জনা সংগ্রহ অভিযানে যুক্ত হলো দেশ ইন্টারন্যাশনাল... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন নগরীর পরিচ্ছন্ন পরিবেশ সুরক্ষা...
‘আপনারা মহিউদ্দিন এবং নাছিরের কর্মী নন, আমরা সবাই শেখ হাসিনার কর্মী’... সিটিজিবার্তা২৪ডটকম । ৪ আগস্ট ২০১৬ চট্টগ্রামে পুরাতন চান্দগাঁও থানার সামনে ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী ধারাবাহিক কর্মসূচি পদযাত্রাপূর্বক সমাবেশ বক্তব্য র...
এ বছরেই শুরু ‘কর্ণফুলী টানেলের নির্মাণকাজ’... নিজস্ব প্রতিবেদক ।  ৪ আগস্ট ২০১৬ "কর্ণফুলী টানেল" চট্টগ্রাম: কর্ণফুলী টানেলের এপ্রোচ সড়ক "চিটাগাং সিটি আউটার রিং রোড" নির্মাণে ভূমি অধিগ্রহণের প্রস...



Translate »