“জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, অগ্নি সন্ত্রাস, খুন ও গুম দেশ থেকে চিরতরে নির্মূল করতে হবে”
প্রেস বিজ্ঞপ্তি । ১৭ জুলাই ২০১৬

বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান কর্মসুচি অব্যাহত আছে।
রবিবার (১৭ জুলাই) বিকেলে নগরী’র বেড়িবাঁধ ভূমিহীন সমবায় সমিতি রেজিঃ নং-১২৩১০ এর আয়োজনে অনুষ্ঠিত শ্রমজীবীদের এক অনুষ্ঠানে শিক্ষিত শ্রমজীবীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা ও লবন শ্রমিক লীগের সভাপতি আবদুল মতলেব মতিন মাষ্টার।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক মো. আবদুর রহিম। এতে আওয়ামীলীগ নেতা মো. ফরিদুল আলম, সভাপতি মো. নিজাম উদ্দিন খান, আওয়ামী যুবলীগ নেতা জাবেদুল ইসলাম সিপন, জাহিদ হোসেন, মো.সোলায়মান, বোরহান উদ্দিন গিফারী, আসিফ ইকবাল, পিয়াস, মো. আল আমিন, মো. সাইফুল আলম সহ অন্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ সাধারন সম্পাদক মো. আবদুর রহিম বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, অগ্নি সন্ত্রাস, খুন ও গুম বাংলার পবিত্র মাটি থেকে চিরতরে নির্মূল করতে হবে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ছাড়া অপশক্তি ও সন্ত্রাসীদের প্রতিহত করা সম্ভব নয়। তাই স্বাধীনতা প্রিয় দেশপ্রেমিক সকলকে বঙ্গবন্ধুর আদর্শের পতাকাতলে সমবেত হয়ে সুদৃঢ় প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক ৫০ জন শ্রমজীবির হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করেন।


You must log in to post a comment.