রামু প্রতিনিধি, সিটিজিবার্তা২৪ডটকম
শনিবার, ১৬ জুলাই ২০১৬
খালেদ হোসেন টাপু : সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলের দাবীতে কক্সবাজারের রামু উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের উদ্যোগে বিশাল মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আলহাজ্ব তৈয়ব উল্লাহ মাতাব্বর বলেছেন এ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ প্রতিহত করার আহবান জানান।
গতকাল শুক্রবার (১৫ জুলাই) সকাল ১১ টায় চৌমুহনী বাস ষ্টেশনে রামু উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক মিজানুল রাজা ও যুগ্ম আহবায়ক রাশেদুল হক বাবু’র সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে তিনি এ কথা বলেন।
এতে আরো বক্তব্য রাখেনজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আজিম কনক, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. মোজাফফর আহমদ হেলালী, সাধারণ সম্পাদক তপন মল্লিক, তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের প্রচার সম্পাদক আবু রাজিব, রামু উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের যুগ্ম আহবায়ক ছাবেদ সুলতান, মৌলভী ফরিদুল আলম, মোঃ ইউনুচ, শেখ রাসেল সুমন, রেফারি ওমর ফারুক মাসুম, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সদস্য সাইফুল ইসলাম বাবু, নবাব মিয়া, সাহাব উদ্দিন, মোঃ জয়নাল আবেদীন, জসিম উদ্দিন, মোঃ সেলিম উদ্দিন, লোকমান হাকিম, মোঃ আলমগীর, পুতু সওদাগর, আব্দুল মাবুদ, মোঃ মোস্তাক, মোঃ শফি, মোঃ ওসমান গনি, মুফিদুল আলম, মোঃ রফিক, মোঃ ইয়াহিয়া, সাইফুল হাসান, ফরিদ আলম, মোঃ আয়রন, শফিউল আলম লালু, মোঃ সেলিম ড্রাইভার, অর্থন বড়–য়া, মোঃ রুবেল হোসেন, মোঃ রমজান আলী, জাকের হোসেন, মহি উদ্দিন, শেফালী বেগম, ভুলু বড়ুয়া, জাকের হোসেন ও বিপুল বড়ুয়া আব্বু প্রমুখ।



You must log in to post a comment.