গাজীপুর জেলা প্রতিনিধি । ২০ জুলাই ২০১৬

আতিকুর রহমান আতিক ঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শারীরিক শিক্ষা কলেজের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন বিপিএড ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পরীক্ষার রুটিনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (২০ জুলাই) সকাল ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সারাদেশ থেকে আগত কয়েক’শ বিপিএড শিক্ষার্থীর এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, বাংলাদেশের ৩০টি বেসরকারি এবং ৬টি সরকারি বিশ্ববিদ্যলয়ের বিপিএড কোর্স সম্পন্ন হয়েছে। ১১ মাস আগে তাদের ফরম পুরণ হয়েছে। তারপরও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিপিএড পরীক্ষার রুটিন ঘোষণা করা হয়নি, এ অবস্থায় সরকারি ও বেসরকারি বিপিএড শিক্ষার্থীরা দিশেহারা। আর রুটিন না দেয়ার ফলে আমাদের পরীক্ষার নেয়া হচ্ছেনা এই অবস্থা চলতে থাকলে প্রত্যেকের সরকারি চাকুরীর বয়স শেষ হয়ে যাবে। তাছাড়া যারা গরীব পরিবারের সন্তান তারা লেখা পড়া শেষ করে একটা প্রাইভেট চাকুরি নিয়ে পরিবারের হাল ধরবে সে ব্যবস্থাও হচ্ছে না। আমরা পরিবারের একটি বোঝা হয়ে দাঁড়িয়েছি।
কর্মসূচিতে বিপিএড পরীক্ষার্থী সংঠনের নেতৃবৃন্দে মধ্যে উপস্থিত ছিলেন অরুপ কুমার বৈদ্য, আহসান হাবিব, সাইফুল্লাহ সাইফ, মিজানুর রহমান, হায়াৎ আলী, জাহেদ হোসেন, আবু মালেক প্রমুখ।
পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিপিএড শিক্ষার্থীদের মধ্যে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল কন্টোলারের অফিসে গিয়ে কথা বলেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-রেজিষ্টার শাহ আলম ঢালী বিক্ষোভকারী শিক্ষার্থীদের জানান, আগামি ২০ দিনের মধ্যে পরীক্ষার রুটিন এবং এক মাসের মধ্যে পরীক্ষার নেয়া হবে।


You must log in to post a comment.