আতিকুর রহমান আতিক, সিটিজিবার্তা২৪ডটকম
বুধবার, ২০ জুলাই ২০১৬
গাজীপুর প্রতিনিধি ঃ গাজীপুরে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক এক সমাবেশ ২০ জুলাই বুধবার সকালে গাজীপুর মহানগরীর কাশিমপুর হাতিমারা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
জয়দেবপুর থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা, কাউন্সিলর এটিএম শফিজ উদ্দিন, কাউন্সিলর গিয়াস উদ্দিন মোল্লা, আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম আসকর, জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা, মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ প্রমুখ।
এ দিকে বিকালে কোনাবাড়ি ৯নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে অপর একটি সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, স্থানীয় কাউন্সিলর আজাহারুল ইসলাম মোল্লা, হুমায়ুন কবীর, সেলিম রহমান, খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা আক্কাস আলী, সোলেমান মিয়া, যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন, ব্যবসায়ী মামুন আল আজাদ প্রমুখ।
অপরদিকে বিকেলে মহানগরের মুক্তমঞ্চে মহাসগর ছাত্রলীগের উদ্যোগে এক সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপসহ ছাত্র নেতৃবৃন্দ। এর আগে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহকারে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী শ্লোগান দিয়ে সমাবেশে যোগদেয় নেতাকর্মীরা।



You must log in to post a comment.