মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি ঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মালেক স্পিনিং মিলে ১৫ জুলাই শুক্রবার দুপুরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের কালিয়াকৈর স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।
কালিয়াকৈর ফায়র স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, দুপুর সোয়া ২টার দিকে ওই কারখানায় আগুন লাগার সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন কারখানার একতলা টিনশেড ভবনের মেঝেতে থাকা তুলা ও মেশিনপত্রে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে তুলা পুড়ে গেছে এবং মেশিনপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ওই কর্মকর্তার ধারণা।



You must log in to post a comment.