আন্তর্জাতিক ডেস্ক । ১৯ জুলাই ২০১৬
জার্মানির একটি ট্রেনে কুঠার নিয়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে এক ব্যক্তি। এতে প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন। এ ঘটনায় দক্ষিণ জার্মানির ওয়েজারবুর্গ শহরের হাইডেনজেগফিল্ড রেললাইনে হেলিকপ্টারে করে একটি অভিযান চালায় পুলিশ।
সোমবার ভোরে জার্মান গণমাধ্যমকে উদ্ধৃত করে বিবিসি এ খবর জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, হামলার ঘটনায় কমপক্ষে ২০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া, সন্দেহভাজন হামলাকারীকে পুলিশ গুলি করেছে। হামলার পর ওয়েজারবুর্গ-হাইডেনজেগফিল্ড এবং ওখজেনফ্রুটের রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
জার্মানির সংবাদ সংস্থা ডিপিএ’র সংবাদে বলা হয়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হামলাকারীকে গুলি করার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।



You must log in to post a comment.