মঙ্গলবার,১৯ জুলাই ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদরের আড়ুয়াকান্দিতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম (২৫) নামে স্থানীয় এক শিবির নেতা নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে ১টি অাগ্নেয়াস্ত্র, গুলি, ৫টি বোমা ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুলের গ্রামের বাড়ি শৈলকুপায় বলে জানা গেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টহলদল ঝিনাইদহ-মাগুরা সড়কে আড়ুয়াকান্দি নামক স্থানে পৌঁছালে শিবিরের নেতা-কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ৪/৫টি হাতবোমা ছুঁড়ে মারে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ২০ মিনিট গুলিবিনিময় হয়। বন্দুকযুদ্ধ শেষে শিবির নেতা-কর্মীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাইফুলের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশের দুই কনস্টেবল ফয়সাল হোসেন ও সুমন হোসেন আহত হন। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ আরও জানায়, নিহত সাইফুলের বিরুদ্ধে সদর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।



You must log in to post a comment.