মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
চট্রগ্রাম : ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার সকালে মৃদু ভূমিকম্প হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সকাল আটটা ১১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ঢাকা থেকে ৪০৯ কিলোমিটার পূর্ব দিকে মিয়ানমারে। কেন্দ্রস্থলে এ ভূমিকম্প ৫ মাত্রার ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের বিভিন্ন স্থানে এটি মৃদু ভূমিকম্প হলেও কেন্দ্রস্থলে এটি মাঝারি মাত্রার ভূমিকম্প ছিল। কিন্তু এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশের ভূ-তাত্ত্বিক অবস্থান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানবে। রাজধানী ঢাকার আশপাশে বড় মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ঢাকা মহানগরীর।
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছে আর্থ অবজারভেটরি। ভূমিকম্পের প্রবণতা নিয়ে ২০০৩ সাল থেকে গবেষণা করছেন অধ্যাপক হুমায়ুন আখতার। তার
গবেষণা মডেল বলছে ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। তিনি জানান, বাংলাদেশের দুই দিকের ভূ-গঠনে শক্তিশালী ভূমিকম্পের শক্তি জমা হয়েছে।


You must log in to post a comment.