নওগাঁ প্রতিবেদক। ১৬ জুলাই ২০১৬
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনায় নওগাঁর তালিকাভুক্ত ১৮ জেএমবি সদস্যকে খুঁজছে পুলিশ। এরইমধ্যে তাদের ধরতে নতুন কৌশলে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের তথ্য মতে, ২০১৪ সালে নওগাঁর আত্রাই, রানীনগর ও মান্দা এলাকায় উত্থান ঘটে জেএমবির। তখন তাদের বিরুদ্ধে ১৮টি মামলা দায়ের করা হয়। সেসব মামলার বেশিরভাগ আসামি ধরা পড়লেও তালিকাভুক্ত ১৮ জেএমবি সদস্য এখনও পালিয়ে বেড়াচ্ছে।
নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, পলাতকদের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে এদের মধ্যে বেশ কয়েকজন বিদেশে চলে গেছেন। আর বাকিদের ধরতে প্রয়োজনে তাদের পরিবার ও আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে তদন্ত ও গ্রেফতারের স্বার্থে পলাতক জেএমবি সদস্যদের পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
এসময় পুলিশ সুপার জানান, সম্প্রতি দেশব্যাপী চলা বিশেষ অভিযানে তালিকাভুক্ত ১৬ জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৯ মে নওগাঁর আত্রাই-রানীনগরে সর্বহারা দমনের অজুহাতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আবির্ভাব ঘটে। যার নেতৃত্বে ছিল শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই। প্রায় ৩ মাস ধরে চলা ওই জঙ্গি বাহিনীর তাণ্ডবে প্রাণ হারায় বহু মানুষ।



You must log in to post a comment.