রবিবার,১৭ জুলাই ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানে ৬ হাজার ৫১৩ পিস ইয়াবা, ২৮০ লিটার মদ ও সাড়ে ৪ কেজি গাঁজা এবং ১৭৫ বোতল ফেন্সিডিলসহ বিভিন্ন মামলার ১২৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত অভিযানে এসব উদ্ধার ও গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার ৫১৩ পিস ইয়াবা, ২৮০ লিটার মদ ও সাড়ে ৪ কেজি গাঁজা এবং ১৭৫ বোতল ফেন্সিডিলসহ বিভিন্ন মামলার ১২৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে জিআর মূলে ২০ জন, সিআর মূলে ৩০ জন ও সাজাপ্রাপ্ত ৭ জন আসামি রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



You must log in to post a comment.