পুলিশের ২১জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

ctgbarta24.com

নিউজ ডেস্ক ।  ১২ জুলাই ২০১৬

পুলিশের ২১জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের ২১ জন  ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হককে নারায়ণগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলামে ময়মনসিংহের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো: মাহবুব আলমকে টাঙ্গাইলের  পুলিশ সুপার ও পুলিশ সদর দফতরের এআইজি মো: আনিছুর রহমানকে মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার মো: মিজানুর রহমানকে রংপুরের, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সঞ্জিত কুমার রায়কে বান্দরবানের, ঝিনাইদহের পুলিশ সুপার মো: আলতাফ হোসেনকে সাতক্ষীরার, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: মিজানুর রহমানকে ঝিনাইদহের, সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞাকে রাজশাহীর ও সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনাকে চট্টগামের পুলিশ সুপার করা হয়েছে।

এসবির বিশেষ পুলিশ সুপার মো: মনিরুজ্জামানকে সিলেটের পুলিশ সুপার, বাগেরহাটের পুলিশ সুপার মো: নিজামুল হক মোল্যাকে খুলনার পুলিশ সুপার, ঢাকার রেলওয়ে রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে বাগেরহাটের পুলিশ সুপার, লালমনিরহাটের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার, রংপুরের আরআরএফ কমান্ড্যান্ট এস এম রশিদুল হককে লালমনিরহাটের পুলিশ সুপার মেহেরপুরের পুলিশ সুপার মো: হামিদুল আলমকে দিনাজপুরের পুলিশ সুপার করা হয়েছে।

দিনাজপুরের পুলিশ সুপার মো: রুহুল আমিনকে পুলিশ সদর দফতরে এআইজি পদমর্যাদায় পদায়ন, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জায়েদুল আলমকে মুন্সীগঞ্জের পুলিশ সুপার, মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারকে নাটোরের পুলিশ সুপার, নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জীকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার শাহ মিজান শাফিউর রহমানকে ঢাকার পুলিশ সুপার করা হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নোয়াখালীতে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত... শুক্রবার, ০৫ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  মোঃ সেলিম, নোয়াখালী প্রতিনিধি ঃ সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদের বিরুদ্দে নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে মত...
রামু বসুন্ধরা এমিউজম্যান্ট ক্লাবে শুটিংয়ে দুস্কৃতিকারীদের হামলায় আহত ৩, গ্রেফতার ৩... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম খালেদ হোসেন টাপু,রামু : কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি চাইন্দায় অবস্থিত বসুন্ধরা এমিউজম্যান্ট...
ঝিনাইদহের ঢাকা-কালীগঞ্জ রোডে রয়েল পরিবহনে দুদ্ধর্ষ ডাকাতি, আহত ৬... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ঢাকা থেকে দর্শনাগামী রয়েল পরিবহনের একটি এসি বাসে ডাকাতির ...
ঝিনাইদহে শাটারগান অস্ত্রসহ যুবক আটক বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ শহরের হামদহ খন্দকার পাড়ার নিখোঁজ শিক্ষক মিনারুল ইসলামকে (৩২) অস্ত্রসহ আটক কর...
নতুন জেএমবি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা ‘বড় হুজুর’... নিউজ ডেস্ক,  সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার,  ৪ আগস্ট, ২০১৬   রাশেদুল করিম: নতুন জেএমবি জঙ্গি সংগঠনটি পুরনো জেএমবির ভগ্নাংশ। বলা হচ্ছে, সাম্প্...



Translate »