মন্ত্রীদের ওপর জঙ্গি হামলার আশঙ্কা, মুঠোফোনে ডিএমপির সতর্কবার্তা

ctgbarta24.com

নিজস্ব ডেস্ক ।  ১৮ জুলাই ২০১৬

Cabinet-members-20160719020326-1280x668

বাংলাদেশের মন্ত্রিসভার সদস্যদের ওপর জঙ্গি
হামলার আশঙ্কা প্রকাশ করে তাদের মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া। পুলিশের এই সতর্ক বার্তা পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে স্বীকার করেছেন একাধিক মন্ত্রী।

মুঠোফোনে মন্ত্রীদের এই বার্তা দেওয়ার কথা স্বীকার করে ডিএমপি পুলিশ জানায়, দেশের মন্ত্রীদের ওপর জঙ্গি হামলার আশঙ্কা থাকায় তাদের এই বার্তার মাধ্যমে সতর্ক করা হয়েছে।

ডিএমপি কমিশনারের পাঠানো ওই বার্তায় সালাম জানিয়ে বলা হয়, ‘গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী জঙ্গিরা যে কোনও সময় মন্ত্রিসভার যে কোনও সদস্যের ওপর হামলা চালাতে পারে। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

বার্তায় মন্ত্রীদের সতর্ক থাকা, গানম্যান ও নিরাপত্তা দলকে ব্রিফ করার অনুরোধ জানানো হয়।
ডিএমপি কমিশনারের ক্ষুদে বার্তা

‘Sir,

ASSALAMUALAIKUM, Source received Intel that Militant group may carry out attack on any cabinet minister any time.
We have given proper instructions to all concern. Please take care and brief your gun man / protection party. Regards’

এর আগে গত ১১ জুলাই মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যদের নিজে সতর্ক থাকা এবং অন্যকে সতর্ক করার পরামর্শ দেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকেও প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

তবে একজন মন্ত্রী পুলিশ কমিশনারের কাছ থেকে এই এসএমএস পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তো এসএমএসটি দিতে পারতেন!’

এর আগে মঙ্গোলিয়া যাওয়ার আগের দিন প্রধানমন্ত্রী আরও হামলার আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকতে বলেন। তিনি বলেন, ‘গুলশান ও শোলাকিয়ার হামলাই শেষ নয়। জনপ্রতিনিধি, মন্ত্রী, পুলিশ, র‍্যাব, বিজিবি, সশস্ত্র বাহিনী, সাংবাদিক, বিদেশি নাগরিকদের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সিটিজিবার্তা/নি:ডে/১৯ জুলাই ২০১৬

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

জনগণের জীবন-মান উন্নয়নে কাজ করে আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী... শুক্রবার, ০৫ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক সংবাদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের জীবন-মান উন্নয়নে কাজ করে আওয়ামী লীগ। দীর্ঘমেয়াদী পর...
নতুন জেএমবি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা ‘বড় হুজুর’... নিউজ ডেস্ক,  সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার,  ৪ আগস্ট, ২০১৬   রাশেদুল করিম: নতুন জেএমবি জঙ্গি সংগঠনটি পুরনো জেএমবির ভগ্নাংশ। বলা হচ্ছে, সাম্প্...
ব্যাক্তিগত কাজ এবং সন্তানদের জন্য কেনাকাটা করলেন বাবুল... বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ দুই সন্তান আক্তার মাহমুদ মাহির (৮) ও তাবাসসুম তাজমিন টাপুরকে (৫) কোলে নিয়ে শোকার্ত পুলিশ সুপার বাবুল আক্তার। সিটিজিবার্ত...
‘আপনারা মহিউদ্দিন এবং নাছিরের কর্মী নন, আমরা সবাই শেখ হাসিনার কর্মী’... সিটিজিবার্তা২৪ডটকম । ৪ আগস্ট ২০১৬ চট্টগ্রামে পুরাতন চান্দগাঁও থানার সামনে ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী ধারাবাহিক কর্মসূচি পদযাত্রাপূর্বক সমাবেশ বক্তব্য র...
এ বছরেই শুরু ‘কর্ণফুলী টানেলের নির্মাণকাজ’... নিজস্ব প্রতিবেদক ।  ৪ আগস্ট ২০১৬ "কর্ণফুলী টানেল" চট্টগ্রাম: কর্ণফুলী টানেলের এপ্রোচ সড়ক "চিটাগাং সিটি আউটার রিং রোড" নির্মাণে ভূমি অধিগ্রহণের প্রস...



Translate »