
খালেদ হোসেন টাপু : রামুতে আতিক্কা বিবির ঘাটে নির্মিত ওসমান সরওয়ার চৌধুরী সেতুর দু’পাশে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম,পি।
শনিবার (১৬ জুলাই) বিকেলে তিনি
উপজেলায় ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর আতিক্কাবিবির ঘাটে নির্মিত সেতুটি পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে তিনি বলেন, বৃহত্তর অফিসেরচর এলাকাসহ রামুর প্রাণকেন্দ্র ফতেখাঁরকুল ইউনিয়নের মানুষকে বন্যার কবল থেকে রক্ষা করতে নদীগর্ভে বিলীন হওয়া বেড়িবাঁধ দ্রুত সংস্কার করা হবে। এজন্য সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা পরিষদকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।
এসময় রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, চাকমারকুলের চেয়ারম্যান নুরুল ইসলাম, গর্জনিয়ার চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাসান আজিজ, দৈনিক যায়যায়দিন ও কক্সবাজার বাণীর প্রতিনিধি গোলাম মওলাসহ অনেকেই উপস্থিত ছিলেন।


You must log in to post a comment.