রামুতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার জসীম নিহত

ctgbarta24.com

রামু প্রতিনিধি ।  ১২ জুলাই ২০১৬

রামুতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার জসীম নিহত

খালেদ হোসেন টাপু : কক্সবাজারের রামুতে পুলিশের সঙ্গে ডাকাত দলের কথিত বন্দুকযুদ্ধে জসিম উদ্দিন খোকন (৩৫) নামের এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।

সোমবার ( ১১ জুলাই) ভোরে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের রাবার বাগান সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদের ব্যবহৃত একটি পাইপগান,১৩ রাউন্ড কাতুর্জ, ও দুটি রাম দা উদ্ধার করেছে পুলিশ।

নিহত ডাকাত সর্দার জসিমের বিরুদ্ধে ডাকাতি,চাঁদাবাজি,অস্ত্র মামলাসহ প্রায় ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত জসীম কক্সবাজার সদর উপজেলার পশ্চিম ভারুয়াখালী এলাকার মৃত অহিদুল আলমের ছেলে।

রামু থানা পুলিশ জানায়,রোববার দুপুরে রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের জেটি রাস্তার মাথা নামক স্থান থেকে ডাকাত সর্দার জসিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

পরে জিজ্ঞাসাবাদে জসীম জানায়, রাবার বাগানের ভেতরে পাহাড়ী এলাকায় তাদের ব্যবহৃত ৭টি দেশীয় তৈরী পাইপগান,তিনটি চাপাতি ২টি ছুরি রয়েছে। তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ ভোর রাতে ওইস্থানে জসিমকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় ।

পুলিশের দাবি, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেই পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশ ও পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। এসময় বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার জসিম নিহত হন। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, নিহত ডাকাত সর্দার জসীম একজন দুধর্ষ ডাকাত এবং তার কাছ থেকে ১টি পাইপগান ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, তার বিরুদ্ধে অস্ত্র,মাদক চোরাচালান, ডাকাতি,চাঁদাবাজিসহ অন্তত ১৭টি মামলা রয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

রামুতে কৃষক নুরুল কবিরের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত... শুক্রবার, ০৫ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  প্রেস বিজ্ঞপ্তি কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা মৌলভীপাড়ার কৃষক নুরুল কবিরের উপর বর্বরচিত হামলার ...
মনপুরায় জোয়ারে ভেসে আসা হরিণ শাবক উদ্ধার... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  সাইফুদ্দিন ছোটন, ভোলা : মনপুরার জোয়ারে ভেসে আসা একটি হরিণ শাবক উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ৩ ...
বগুড়ায় জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আল আমিন মন্ডলঃ ‘জঙ্গিবাদ-সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াও বাংলাদেশ’ ও ‘সন্ত্রাস ন...
গাবতলীতে ইউপি চেয়ারম্যান মাহবুবুরকে ফুলেল সংবর্ধনা... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আল আমিন মন্ডলঃ বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান শিক্ষক মোঃ মাহবুবুর...
রামুতে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মিছিল ও পথসভা... সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ রামু কমিটি অনুমোদিত রামু প্রতিনিধি । ২ আগস্ট ২০১৬ খালেদ হোসেন টাপু: কক্সবাজারের রামুতে বঙ্গবন্ধু সৈনিক লীগের ...



Translate »