শৈলকুপায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত

ctgbarta24.com

বুধবার,২০ জুলাই ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageঝিনাইদহ প্রতিনিধিঃনানা কর্মসূচীর মধ্যদিয়ে ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপদযাপন হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১০ টায় শৈলকুপা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের নেতৃত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের পরিচালনায় র‌্যালীতে অংশগ্রহণ করেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম খান, সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, যুব উন্নয়ণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা ওয়ালিউর রহমান, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়ক বিশ্বজিৎ বিশ্বাস, সহকারী মৎস্য কর্মকর্তা ওয়ালিউর রহমান, দিগনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকসহ মৎস্য চাষী, মৎস্য ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা।

র‌্যালী শেষে সকাল সাড়ে ১০টায় শৈলকুপা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

রামুতে কৃষক নুরুল কবিরের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত... শুক্রবার, ০৫ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  প্রেস বিজ্ঞপ্তি কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা মৌলভীপাড়ার কৃষক নুরুল কবিরের উপর বর্বরচিত হামলার ...
মনপুরায় জোয়ারে ভেসে আসা হরিণ শাবক উদ্ধার... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  সাইফুদ্দিন ছোটন, ভোলা : মনপুরার জোয়ারে ভেসে আসা একটি হরিণ শাবক উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ৩ ...
বগুড়ায় জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আল আমিন মন্ডলঃ ‘জঙ্গিবাদ-সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াও বাংলাদেশ’ ও ‘সন্ত্রাস ন...
গাবতলীতে ইউপি চেয়ারম্যান মাহবুবুরকে ফুলেল সংবর্ধনা... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আল আমিন মন্ডলঃ বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান শিক্ষক মোঃ মাহবুবুর...
রামুতে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী মিছিল ও পথসভা... সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ রামু কমিটি অনুমোদিত রামু প্রতিনিধি । ২ আগস্ট ২০১৬ খালেদ হোসেন টাপু: কক্সবাজারের রামুতে বঙ্গবন্ধু সৈনিক লীগের ...



Translate »