স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যের ডাক দিলেন আ.লীগ

ctgbarta24.com

চট্টগ্রাম, সিটিজিবার্তা২৪ডটকম

Published: 2016-07-03  09:00:26 PM

স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যের ডাক দিলেন আ.লীগ

দেশকে জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে বিএনপি-জামায়াত ছাড়া স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম আওয়ামী লীগ।

রবিবার (৩ জুলাই) বিকেলে গুলশানে স্প্যানিশ রেঁস্তোরা হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ব্যাপক হতাহতের ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘জঙ্গি তৎপরতায় যারা মদদ দিচ্ছে তাদের বাদ দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে রক্ষা করতে হবে।’

আর জঙ্গিদের রুখে দিতে পাড়া-মহল্লা ও মসজিদে মসজিদে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে যেমন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন তেমনি এখন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে জঙ্গিদের নির্মূলে আবারো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ ছালাম, নগর আওয়ামী লীগ নেতা শফিক আদনান, ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।

আগামীকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গীবিরোধী সমাবেশ করবে চট্টগ্রাম আওয়ামী লীগ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘আপনারা মহিউদ্দিন এবং নাছিরের কর্মী নন, আমরা সবাই শেখ হাসিনার কর্মী’... সিটিজিবার্তা২৪ডটকম । ৪ আগস্ট ২০১৬ চট্টগ্রামে পুরাতন চান্দগাঁও থানার সামনে ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী ধারাবাহিক কর্মসূচি পদযাত্রাপূর্বক সমাবেশ বক্তব্য র...
এ বছরেই শুরু ‘কর্ণফুলী টানেলের নির্মাণকাজ’... নিজস্ব প্রতিবেদক ।  ৪ আগস্ট ২০১৬ "কর্ণফুলী টানেল" চট্টগ্রাম: কর্ণফুলী টানেলের এপ্রোচ সড়ক "চিটাগাং সিটি আউটার রিং রোড" নির্মাণে ভূমি অধিগ্রহণের প্রস...
একদিন বঙ্গবন্ধুর জীবন বর্তমান প্রজন্মের জীবনে প্রতিফলিত হবে...   নিজস্ব প্রতিবেদক ।  ৩ আগস্ট ২০১৬ চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, বর্তমান প্রজন্মের হাতে জাতির পিতার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী...
ইতিহাসে ও ঐতিহ্যের সাক্ষী- আনোয়ারার ঐতিহাসিক ছুরুত বিবির মসজিদ... 'ইতিহাসে ও ঐতিহ্যের সাক্ষী- আনোয়ারা উপজেলার ঐতিহাসিক ছুরুত বিবির মসজিদ' আনোয়ারা প্রতিনিধি । ৩ আগস্ট ২০১৬ ইতিহাসে ও ঐতিহ্যের সাক্ষী- আনোয়ারা উপজেলার...
ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার... চট্টগ্রাম সংবাদ ।  ৩ আগস্ট ২০১৬ মাহমুদুল হাসান রাকিব: মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ ও বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ...



Translate »