হ্নীলায় ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ২ যুবক আটক

ctgbarta24.com

মঙ্গলবার,১৯ জুলাই ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

imageটেকনাফ প্রতিনিধি :টেকনাফের হ্নীলায় ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ২ যুবককে আটক করেছে ২বিজিবি।

আটক যুবকরা হল, টেকনাফ হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার আলী আহমদের ছেলে মোহাম্মদ হোসেন (১৯) ও চট্রগ্রাম বাঁশখালী চাম্বল বাজার এলাকার জাগের হোসেনের ছেলে মোঃ দিদারুল ইসলাম (২০)।

২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে: কণেল মোঃ আবু জার আল জাহিদ জানান,১৮ জুলাই সোমবার ভোররাতে হ্নীলা বিওপির চৌকির বিশেষ টহল দলের হাবিলদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির জওয়ানরা গোপন সংবাদে হ্নীলা পশ্চিম সিকদারপাড়া সড়কে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবা, নগদ ১লাখ ১৮হাজার ৩৫৭ টাকা, ৩টি মোবাইল সেটসহ ২ যুবককে আটক করা হয়।

উদ্ধার ইয়াবা, নগদ টাকা ও মোবাইলের আনুমানিক মূল্য ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবাসহ আটক যুবকদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে দাউদ জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৫ আগস্ট ২০১৬ মিরপুরের রূপনগর থানাধীন আরিফাবাদ হাউজিংয়ের বাসা নং-১, রোড নং-১, ব্লক-আই-এর একজন তত্ত্বাবধায়ক...
নোয়াখালীতে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত... শুক্রবার, ০৫ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  মোঃ সেলিম, নোয়াখালী প্রতিনিধি ঃ সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদের বিরুদ্দে নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে মত...
রামু বসুন্ধরা এমিউজম্যান্ট ক্লাবে শুটিংয়ে দুস্কৃতিকারীদের হামলায় আহত ৩, গ্রেফতার ৩... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম খালেদ হোসেন টাপু,রামু : কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি চাইন্দায় অবস্থিত বসুন্ধরা এমিউজম্যান্ট...
ঝিনাইদহের ঢাকা-কালীগঞ্জ রোডে রয়েল পরিবহনে দুদ্ধর্ষ ডাকাতি, আহত ৬... বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ঢাকা থেকে দর্শনাগামী রয়েল পরিবহনের একটি এসি বাসে ডাকাতির ...
ঝিনাইদহে শাটারগান অস্ত্রসহ যুবক আটক বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ শহরের হামদহ খন্দকার পাড়ার নিখোঁজ শিক্ষক মিনারুল ইসলামকে (৩২) অস্ত্রসহ আটক কর...



Translate »