নারী ও চা শ্রমিকের প্রতিক ‘চা কন্যার ভাস্কর্য’

ctgbarta24.com

সুভাষ দাশ তপন । ২৫ জুলাই ২০১৬

ca-konnya-2_resized

শ্রীমঙ্গলে নারী ও চা শ্রমিকের প্রতিক ‘চা কন্যার ভাস্কর্য’

শ্রীমঙ্গল : পর্যটন নগরী শ্রীমঙ্গলে রয়েছে অনেক দর্শনীয় স্থান। যেগুলো আপনাকে মুগ্ধ করবে। তার মধ্যে একটি চা কন্যার ভাস্কর্য। যেটি অবস্থিত শ্রীমঙ্গলের প্রবেশদ্বার সাতগাঁও চা বাগানে।

ঢাকা-সিলেট মহাসড়কের আঁকা-বাঁকা দীর্ঘ পথের দু’পাশে ছড়ানো ঘন সবুজ চায়ের বাগান। পাহাড়ের সমারোহও রয়েছে এর আশপাশ জুড়ে। এমন মনোমুগ্ধকর পরিবেশে এক কোণে নীরবে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে ‘চা-কন্যা’।

Statute_of_srimongol_ctgbarta24_20160725

শ্রীমঙ্গল চা শ্রমিকের প্রতিক ‘চা কন্যার ভাস্কর্য’

সুনীল আকাশ আর সবুজের সমারোহ অপরূপ সৌন্দর্য শোভিত চা শিল্পাঞ্চলের বিশাল গৌরব ও সুপ্রাচীন ঐতিহ্যের প্রতীক হিসেবে শ্রীমঙ্গলে নির্মিত হয়েছে “চা-কন্যা ভাষ্কর্য”।

চা-শিল্পাঞ্চলের দেড় শতাধিক বছরের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আছে এই ভাষ্কর্যটিতে।

চায়ের রাজধানী শ্রীমঙ্গলে স্থাপিত এক নারী চা শ্রমিকের চা-পাতা উত্তোলনের দৃশ্য সম্বলিত ‘চায়ের দেশে স্বাগতম’ শিরোনামের এ ভাষ্কর্যর্টি দেশি-বিদেশি প্রকৃতিপ্রেমীসহ সবার দৃষ্টি কেড়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এবং সাতগাঁও চা বাগানের অর্থায়নে প্রায় দশ লাখ টাকা ব্যায়ে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগানে নির্মাণ করা হয়েছে এ দৃষ্টিনন্দন ভাষ্কর্যটি।

নারী ও চা শ্রমিক’ এ দু’টি বিষয়কে প্রতীক হিসেবে তুলে আনা হয়েছে এ ভাষ্কর্যে। প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেন এখানে। এ ভাষ্কর্যটির সৌন্দর্য এক নজর দেখে এ পথে যাতায়াতকারী অগণিত মানুষ বিমোহিত হয়ে যান।

কিভাবে যাবেনঃ শ্রীমঙ্গল শহর থেকে সিএনজি, অটো রিক্সা বা প্রাইভেট গাড়ি দিয়ে যেতে সময় লাগবে ১০ মিনিট। ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন সাতঁগাও চা বাগানে অবস্থিত।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ইতিহাসে ও ঐতিহ্যের সাক্ষী- আনোয়ারার ঐতিহাসিক ছুরুত বিবির মসজিদ... 'ইতিহাসে ও ঐতিহ্যের সাক্ষী- আনোয়ারা উপজেলার ঐতিহাসিক ছুরুত বিবির মসজিদ' আনোয়ারা প্রতিনিধি । ৩ আগস্ট ২০১৬ ইতিহাসে ও ঐতিহ্যের সাক্ষী- আনোয়ারা উপজেলার...
মৃত্যুও ছিন্ন করেনি বন্ধুত্বের বন্ধন নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ১ আগস্ট ২০১৬ ইশরাত আখন্দ, ফারাজ আইয়াজ হোসেন, অবিন্তা কবির ও তারিশি জৈন। মানবসম্পদ বিশেষজ্ঞ ছিলেন ইশরাত আখন্দ...
হুমকি’তে দেশ ত্যাগ, নাগরিক অধিকার ও নিরাপত্তা চায় সংখ্যালঘুরা... বগুড়া’র শাজাহানপুরে মৃৎশিল্প পরিবারের মানবেতর ভাবে জীবন যাপন হুমকি’তে দেশ ত্যাগ, নাগরিক অধিকার ও নিরাপত্তা চায় সংখ্যালঘুরা আল আমিন মন্ডল (বগুড়া) ...
‘চলার পথ বন্ধু এখনো অনেক বাকি’ 'বন্ধুত্বের অনুভূতির প্রতি অন্য বন্ধু কতটুকু শ্রদ্ধাশীল।’ লাইফ স্টাইল ডেস্ক ।  ১৩ জুলাই ২০১৬ কোনোভাবেই আগের সম্পর্কের কথা তাকে মনে করিয়ে না দে...
প্রজেক্ট স্মাইল এবং বন্ধুদের গল্প প্রজেক্ট স্মাইলের উদ্দ্যেক্তা সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম এর নির্বাহী সম্পাদক জেনিফার আলম প্রজেক্ট স্মাইল এবং বন্ধুদের গল্প আহমেদ ইমতিয়াজ: রাজু ...



Translate »